ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

লকডাউন ঘিরে আতঙ্কের কারণ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৬:১১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৬:১১:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
লকডাউন ঘিরে আতঙ্কের কারণ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী ছবি সংগৃহীত

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সব রাজনৈতিক দলই মাঠে থাকবে, আর আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য এনসিপির এক নেতা হাসনাত আবদুল্লাহই যথেষ্ট।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স—স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবির প্রসঙ্গে জামায়াতসহ আটটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপনারা দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। গণভোট বাংলাদেশের হবেই, বিএনপি শত বছর চেষ্টা করলেও তা ঠেকাতে পারবে না।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়া জনগণের স্পন্দন ধরতে পেরেছিলেন বলেই বিএনপি দেশের বড় রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠেছিল। কিন্তু বর্তমান নেতৃত্ব সেই সংযোগ হারিয়েছে। তারা জনগণের মনোভাব বুঝতে ব্যর্থ হচ্ছে।”

অন্তর্বর্তী সরকার নিয়ে তিনি মন্তব্য করেন, “এই সরকার এখন জনবিচ্ছিন্ন। গত এক বছরে যারা নিজেদের অধিকার নিয়ে সরকারের কাছে গেছে, তাদের দাবিগুলো পূরণ হয়নি। প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আবারও আন্দোলনে নামতে হচ্ছে—এটা সরকারের জন্যই লজ্জাজনক।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।