ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া

ঝিনাইদহে দলীয় নেতাকর্মীদের মামলায় জড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের মামলায় ‘আওয়ামী লীগ’ পরিচয়ে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৬:১৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৬:১৯:২৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ঝিনাইদহে দলীয় নেতাকর্মীদের মামলায় জড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন ছবি : প্রতিনিধি

ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াতে ইসলামী। মামলায় দলীয় নেতাকর্মীদের আওয়ামী লীগের পরিচয়ে অন্তর্ভুক্ত করে হয়রানি করা হচ্ছে দাবি করে তাদের নাম প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দলটি।


রোববার (২৯ নভেম্বর) দুপুরে শহরের হামদহ বাইপাস এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতের শহর শাখার আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন। তিনি অভিযোগ করেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ২৭ নভেম্বর হামদহ শেখপাড়ায় হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতা ইমামুল, হাদু, সাকিবসহ কয়েকজন আহত হন। পরবর্তীতে এ ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতের রুকন, কর্মী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের আওয়ামী লীগের পরিচয় উল্লেখ করে আসামি করা হয়েছে।


লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই না করে দলীয় নেতাকর্মীদের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সময় মামলায় থাকা জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়।


উল্লেখ্য, আহত ইমামুলের স্ত্রী বাদী হয়ে গত ২৮ নভেম্বর ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন। এতে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জামায়াতের তিনজনকে গ্রেপ্তার করেছে।


সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীম, সেক্রেটারি আব্দুল হাই, যুবনেতা রাজু আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।