ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ পাঁচজন গ্রেপ্তার, মূল পরিকল্পনাকারী রনি পলাতক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৫:৪৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৫:৪৮:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ পাঁচজন গ্রেপ্তার, মূল পরিকল্পনাকারী রনি পলাতক ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যাকাণ্ডে জড়িত দুই শুটারসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শুটার ফারুক ওরফে কুত্তা ফারুক, রবিন, ইউসুফ, রুবেল ও শামীম। হত্যার মূল পরিকল্পনাকারী রনি এখনো পলাতক।
 
ডিবির তথ্য অনুযায়ী, আন্ডারওয়ার্ল্ডের আলোচিত জুটি ইমন-মামুনের পুরোনো দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। ইমনের পক্ষে থেকে রনি পরিকল্পনা করেন মামুনকে হত্যার। এজন্য তিনি ২ লাখ টাকা দেন এবং অস্ত্র সরবরাহ করেন। হত্যার উদ্দেশ্য ছিল আন্ডারওয়ার্ল্ডে আধিপত্য বিস্তার।
 
বুধবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, “গ্রেপ্তার ফারুক ও রবিন পেশাদার শুটার। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, নগদ টাকা এবং হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।”
 
ডিবির তদন্তে জানা গেছে, ১০ নভেম্বর সকালে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মামুনের ওপর গুলি চালায় দুই অস্ত্রধারী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতায় সিলেট, নরসিংদী ও ঢাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
 
মঙ্গলবার রাতে নরসিংদীর ভেলানগর এলাকা থেকে ফারুক, রবিন, রুবেল ও শামীমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ লাখ ৫৩ হাজার টাকা—যা হত্যার পারিশ্রমিক হিসেবে রনি দিয়েছিলেন। পরে রনির নির্দেশে ব্যবহৃত অস্ত্রগুলো রুবেল ইউসুফের বাসায় লুকিয়ে রাখেন, সেখান থেকে দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
 
তদন্তে আরও বেরিয়ে এসেছে, মামুন হত্যার পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলছিল। আদালতে হাজিরার দিনকে লক্ষ্য করে রনি হত্যার নির্দেশ দেন। নির্দিষ্ট সময় অনুযায়ী রবিন ও ফারুক গুলি চালান, এরপর তারা রনির কাছে ফিরে অস্ত্র জমা দেন এবং পারিশ্রমিক নেন। পরে তাঁরা সিলেটে পালিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলেও ব্যর্থ হন এবং পথে ডিবির হাতে ধরা পড়েন।
 
ডিবির কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “এটি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের পুরোনো ক্ষমতার দ্বন্দ্বের অংশ। মামুন ও ইমন দুইজনই শীর্ষ সন্ত্রাসী। মূল পরিকল্পনাকারী রনি ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।