দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্যে ঢাকার উদ্বেগ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০২:০৯:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০২:২০:০৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৮ বার পঠিত
ছবি: সংগৃহীত
দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ঢাকার মতে, এই পদক্ষেপ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য সহায়ক নয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে তলব করে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বৈঠকে ভারতীয় কূটনীতিককে বলেন, ভারতের রাজধানীতে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর গণমাধ্যমে উপস্থিতি বাংলাদেশ–ভারত সম্পর্কের গঠনমূলক পরিবেশকে ব্যাহত করতে পারে।
কূটনৈতিক সূত্রে জানা যায়, বাংলাদেশের পক্ষ থেকে আরও বলা হয়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন একজন ব্যক্তিকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া “অবন্ধুত্বপূর্ণ আচরণ” হিসেবে বিবেচিত হতে পারে।
ঢাকা নয়াদিল্লিকে অনুরোধ করেছে, যাতে অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য প্রচারের সুযোগ বন্ধে পদক্ষেপ নেওয়া হয়।
ভারতীয় উপহাইকমিশনারকে বলা হয়েছে, বাংলাদেশের এই উদ্বেগ ও অনুরোধ যেন দ্রুত নয়াদিল্লিতে পৌঁছে দেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।