ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৫:১৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৬:০৮:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত প্রিপারেটরি স্কুলে মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি এসে স্কুলটিকে লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশে স্থাপিত সিসিটিভি ফুটেজে দেখা যায়—দুটি মোটরসাইকেল স্কুলের সামনে এসে থামে, এরপর এক ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে বোমায় আগুন জ্বালিয়ে স্কুলের গেটের দিকে নিক্ষেপ করেন। হামলাকারীদের মধ্যে দুজন হেলমেট পরা এবং দুজন মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে ছিলেন।
 
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, “স্কুলটিকে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে।”
 
প্রাথমিকভাবে হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে—ঘটনাটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।