ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৫:৫৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৫:৫৫:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসহ সব হলের খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি মো. সোহরাওয়ারদী ও বিচারপতি দিহিদার মাসুম কবীরের বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন।
 
২০১২ সালে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি জনস্বার্থে আদালতের দৃষ্টি আকর্ষণ করে এইচআরপিবি। পরে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে রিট আবেদন করে, যার পর হাইকোর্ট রুল জারি করে।
 
পরবর্তীতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, জগন্নাথ হল, হাজী মুহাম্মদ মহসিন হল, কবি জসিম উদ্দিন হল, ফজলুল হক হল, মুসলিম হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল এবং রোকেয়া হলের খেলার মাঠ রক্ষায় সম্পূরক আবেদন দাখিল করা হয়। আদালত সেই আবেদনের শুনানি শেষে সব মাঠ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
 
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, “আদালত রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব খেলার মাঠ সংরক্ষণে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।”
 
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায়ের ফলে বিশ্ববিদ্যালয়ের মাঠগুলো খেলাধুলার জন্য সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে সেগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া বা অন্য কাজে ব্যবহার করা যাবে না।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।