ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নির্বাচনের প্রস্তুতি চলছে, এটি হবে জাতির ঐতিহাসিক মুহূর্ত: ড. ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৬:০৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৬:০৭:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
নির্বাচনের প্রস্তুতি চলছে, এটি হবে জাতির ঐতিহাসিক মুহূর্ত: ড. ইউনূস ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং আসন্ন নির্বাচন জাতির ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে তিনি প্রতিনিধি দলকে নির্বাচনের প্রস্তুতি এবং চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন।

সাক্ষাৎকালে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার ও রোহিঙ্গা সংকট মোকাবেলার সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা করে। রোহিঙ্গা ইস্যুতে ড. ইউনূস বলেন, “তাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবর্তন ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।”

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা কানাডীয় সিনেটর সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা ইস্যুতে কানাডার মানবিক ও কূটনৈতিক সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশ্বাসও দেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।