ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন, তদন্তে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৬:১৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৬:১৪:০৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন, তদন্তে পুলিশ ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেলেও ভল্ট অক্ষত রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
 
গ্রামীণ ব্যাংকের বিজয়নগর শাখার ম্যানেজার মো. কলিম উদ্দিন বলেন, “মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে দুর্বৃত্তরা আগুন দেয়। কর্তব্যরত নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে আমাদের জানান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।” তিনি আরও জানান, ব্যাংকের গুরুত্বপূর্ণ আর্থিক নথি ও ভল্ট নিরাপদ রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
 
বিজয়নগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান, তবে স্থানীয়রা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইরে থেকে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।
 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।