ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

আন্তর্জাতিক নিরাপত্তা স্বীকৃতি ধরে রাখল এয়ার এ্যাস্ট্রা, ২০২৭ পর্যন্ত আইওএসএ রেজিস্টার্ড এয়ারলাইন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৫:৫২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৬:০৭:৩৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
আন্তর্জাতিক নিরাপত্তা স্বীকৃতি ধরে রাখল এয়ার এ্যাস্ট্রা, ২০২৭ পর্যন্ত আইওএসএ রেজিস্টার্ড এয়ারলাইন ছবি: সংগৃহীত
দেশের সর্বকনিষ্ঠ বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা আবারও অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃতি। ২০২৪ সালে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)–এর অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সনদ পাওয়া এই এয়ারলাইনটি ২০২৫ সালের জুনে পুনরায় অডিট সম্পন্ন করে ২০২৭ সালের ২৪ আগস্ট পর্যন্ত আইওএসএ রেজিস্টার্ড এয়ারলাইন হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
 
আইওএসএ হলো আইএটিএ–প্রণোদিত একটি বৈশ্বিক নিরাপত্তা মান যাচাইকরণ প্রক্রিয়া, যা কোনো এয়ারলাইনের অপারেশনাল সিস্টেম ও ব্যবস্থাপনা কাঠামোর নিরাপত্তা মান আন্তর্জাতিক পর্যায়ে যাচাই করে। গত এক দশকে এটি বিশ্বের সবচেয়ে স্বীকৃত সেফটি ইভ্যালুয়েশন সিস্টেমে পরিণত হয়েছে।
 
এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, “আমাদের যাত্রা শুরু থেকেই লক্ষ্য ছিল যাত্রীদের জন্য নিরাপদ, সুরক্ষিত এবং নিশ্চিন্ত ফ্লাইট অভিজ্ঞতা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই আইওএসএ সনদ অর্জনের উদ্যোগ নিই। ২০২৪ সালে প্রথমবার সফলভাবে এই সনদ লাভ করি এবং এ বছর পুনরায় অডিট সম্পন্ন করে স্বীকৃতি নবায়ন করতে পেরে আমরা গর্বিত।”
 
আইএটিএ–এর কঠোর মানদণ্ড অনুযায়ী নিরীক্ষকদের তত্ত্বাবধানে চলতি বছরের জুনে অডিট কার্যক্রম সম্পন্ন হয়। এতে এয়ার এ্যাস্ট্রা তাদের নিরাপত্তা, ফ্লাইট অপারেশন, মেইনটেন্যান্স, এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সিস্টেমে আন্তর্জাতিক মান বজায় রাখার প্রমাণ দিয়েছে।
 
বর্তমানে এয়ার এ্যাস্ট্রা প্রতিদিন ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে মোট ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির বহরে রয়েছে চারটি এটিআর ৭২-৬০০ মডেলের ফরাসি নির্মিত সর্বাধুনিক টার্বোপ্রপ এয়ারক্রাফট, যা নিরাপত্তা ও জ্বালানি দক্ষতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।