ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

সেন্টমার্টিনের কাছে দুই ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিল আরাকান আর্মি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৬:০১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৬:০১:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
সেন্টমার্টিনের কাছে দুই ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিল আরাকান আর্মি ছবি: সংগৃহীত
সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে দুইটি মাছ ধরার ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটমালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।
 
তিনি জানান, তাঁর ঘাটের দুটি ট্রলার সাগরে মাছ ধরতে গিয়েছিল। এসময় মিয়ানমারের উপকূলীয় এলাকায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে ট্রলার দুটি ও ১৩ জেলেকে ধরে নিয়ে যায়। একটি ট্রলারের মালিক শনাক্ত করা গেলেও অন্যটির মালিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 
মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট গত ২৮ অক্টোবর থেকে সমুদ্রপথে টহল জোরদার করেছে। তাদের দাবি, বাংলাদেশের কিছু ট্রলার আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে নিয়মিত মাছ শিকার করছে। সংবাদমাধ্যমটি আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা আটক করে পরবর্তীতে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু আইন লঙ্ঘন অব্যাহত থাকায় ফের এ ধরনের অভিযান চালানো হচ্ছে।
 
অপহৃত ট্রলারের এক মালিক মো. সৈয়দ আলম বলেন, “আরাকান আর্মির কারণে এখন নাফনদী ও সাগরে মাছ শিকার প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই ট্রলার ও জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। আমাদের এক ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়লে তারা সেটিসহ আরও একটি ট্রলার আটক করে। এতে ১৩ জেলে আটক হয়েছে। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, জেলেদের জীবিকা হুমকির মুখে পড়বে।”
 
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “ট্রলার মালিকদের কাছ থেকে বিষয়টি জেনেছি। আমরা ইতিমধ্যে ঘটনাটি যাচাই করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে।”
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ১১ মাসে নাফনদী ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় ২০০ জনকে বিজিবির সহযোগিতায় ফেরত আনা হলেও এখনো ১৫০ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে উপকূলীয় এলাকার জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।