ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

মার্কিন সরকারের শাটডাউন অবসানে কংগ্রেসে বিল পাস, প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১১:০২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১১:০২:২৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
মার্কিন সরকারের শাটডাউন অবসানে কংগ্রেসে বিল পাস, প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষা ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চলমান সরকারি শাটডাউন বা অচলাবস্থার অবসান ঘটাতে কংগ্রেসে বিল পাস হয়েছে। স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) রাতে প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) বিলটি পাস হয়। এর আগে সিনেটেও এটি অনুমোদন পায়। এখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্বাক্ষর হলেই বিলটি আইনে পরিণত হবে।
 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটে ২২২ জন সদস্য বিলের পক্ষে ভোট দেন, যার মধ্যে ছয়জন ছিলেন ডেমোক্র্যাট। অপরদিকে ২০৯ জন ভোট দেন বিরোধিতা করে, যাদের মধ্যে দুজন রিপাবলিকানও রয়েছেন।
 

গত ১ অক্টোবর থেকে সরকারি ব্যয় সংক্রান্ত বিল অনুমোদনে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মতবিরোধের জেরে যুক্তরাষ্ট্রে এই শাটডাউন শুরু হয়। এর ফলে প্রায় সাত লাখ ৩০ হাজার সরকারি কর্মচারীর বেতন বন্ধ হয়ে যায় এবং আরও ছয় লাখ ৭০ হাজার কর্মী বেতন ছাড়া ছুটিতে যেতে বাধ্য হন।
 

অর্থনৈতিক স্থবিরতা ও কর্মসংস্থান সংকটে দেশজুড়ে ব্যাপক চাপের মধ্যে পড়ে ট্রাম্প প্রশাসন। অবশেষে গত সোমবার (১০ নভেম্বর) সিনেটে ৬০-৪০ ভোটে বিলটি অনুমোদিত হয়। নতুন এই বিল সরকারের অর্থায়ন আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত নিশ্চিত করবে। এর ফলে দীর্ঘ ছয় সপ্তাহ বেতনবঞ্চিত সরকারি কর্মীরা এখন তাদের পাওনা বেতন পাবেন।
 

তবে সিডনি বিশ্ববিদ্যালয়ের মার্কিন অধ্যয়ন কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডেভিড স্মিথ সতর্ক করে বলেছেন, “এটি কেবল অস্থায়ী সমাধান। জানুয়ারির মধ্যে নতুন চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আবারও সরকারি অচলাবস্থার মুখে পড়তে পারে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।