ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে আগুন, রাজধানীতে সংঘটিত একাধিক অগ্নিকাণ্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০২:১৫:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০২:১৫:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে আগুন, রাজধানীতে সংঘটিত একাধিক অগ্নিকাণ্ড ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি।
 
ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন জানান, “রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়।” সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে।
 
এটি রাজধানীতে সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের অংশ। ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিক্ষোভের কর্মসূচির প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে গাজীপুরে তিনটি, সাভারের আশুলিয়ায় একটি, মোহাম্মদপুরে একটি স্কুলে পেট্রোল বোমা, মিরপুরে সনি সিনেমার সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন, কাকরাইলে রমনা থানার সামনে পুলিশের পিকআপ ভ্যান ও উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগে।
 
এছাড়া সন্ধ্যায় দোলাইরপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে এক বাস আগুনে পুড়ে যায়। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
 
এর আগে সোমবার ঢাকার অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও তিনটি গাড়িতে আগুনের ঘটনা ঘটে। মঙ্গলবার ভোর পর্যন্ত রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় চালক প্রাণ হারান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।