ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

পেঁয়াজের দাম আরো বাড়ল সংকট নেই, সমস্যা সরবরাহে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ১০:১৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ১০:১৮:৫১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
পেঁয়াজের দাম আরো বাড়ল সংকট নেই, সমস্যা সরবরাহে বাড়ল পেয়াজের দাম
চাক্তাই–খাতুনগঞ্জের পাইকারি বাজারে পেঁয়াজের দাম আরো বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। চাক্তাই–খাতুনগঞ্জের আড়তদাররা বলছেন, বাজারে বর্তমানে সব দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজের সরবরাহের ঘাটতিও নেই। তবে ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী পেঁয়াজ ছাড়ছেন না। ফলে বাজারে কিছুটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে। ফলে দামও বেড়েছে। এদিকে পাইকারিতে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরায়। বর্তমানে খুচরায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
 
চাক্তাইয়ের পাইকারি বাজারে গতকাল খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে বর্তমানে মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ১০৫ থেকে ১১০ টাকা পর্যন্ত। এক সপ্তাহে আগে এসব পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৫ থেকে ১০০ টাকায়। বর্তমানে এসব পেঁয়াজ আসছে ফরিদপুর, কুষ্টিয়া ও রাজবাড়ি থেকে।
 
জানা গেছে, বর্তমানে দেশে তাহেরপুরী, বারি–১ (তাহেরপুরী), বারি–২ (রবি মৌসুম), বারি–৩ (খরিপ মৌসুম), স্থানীয় জাত ও ফরিদপুরী পেঁয়াজ উৎপাদন হয়। ফলে বছরজুড়ে কোনো না কোনো জাতের পেঁয়াজ উৎপাদন হচ্ছে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২২ লাখ টন। এর মধ্যে ১৮ লাখ টন স্থানীয়ভাবে উৎপাদন করা হয়। বাকি ৪ লাখ টন আমদানি করা হয়। মূলত আমদানিকৃত এই ৪ লাখ টন পেঁয়াজ বাজারের ওপর বড় প্রভাব ফেলে।
 
পেঁয়াজের আড়তদাররা বলছেন, চাক্তাই–খাতুনগঞ্জের আড়তে ব্যবসায়ীরা কমিশনের ভিত্তিতে পেঁয়াজ বিক্রি করেন। আমদানিকারকরা যে দরে পেঁয়াজ বিক্রি করতে বলেন, আড়তদাররা সেই দরে পেঁয়াজ বিক্রি করেন। আড়তদারদের পক্ষে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করা সম্ভব নয়। কিন্তু আমাদের দেশে পেঁয়াজের দর বৃদ্ধির সাথে সাথে প্রশাসনের লোকজন আড়তে অভিযান পরিচালনা করে। এতে আতঙ্ক তৈরি হয়। অথচ আড়তদাররা পেঁয়াজ আমদানি করেন না।
 
চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কাশেম বলেন, বাজারে পেঁয়াজের দাম আরো বেড়েছে। ভারতীয় পেঁয়াজ না আসার কারণে দেশি পেঁয়াজের ওপর চাপ পড়েছে। যদিও বাজারে পেঁয়াজের তেমন সংকট নেই। তবে বাইরে থেকে পেঁয়াজ আসছে না, তাই দাম বাড়ছে।
 
খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস দৈনিক আজাদীকে বলেন, পেঁয়াজের বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে। যে পরিমাণ পেঁয়াজ বাজারে আসছে তা যথেষ্ট নয়। এখন সরকার নিশ্চয়ই বাজার স্থিতিশীল রাখার কার্যকর পদক্ষেপ নেবে।
 
আনোয়ার হোসেন নামে একজন ভোক্তা বলেন, ব্যবসায়ীরা একেক সময় একেক অজুহাতে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি করে যাচ্ছেন। বাজারে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়া সরবরাহও স্বাভাবিক রয়েছে। তারপরও দাম বেড়ে চলেছে। আরেকটি বিষয় হচ্ছে, পেঁয়াজের দাম যখন হঠাৎ করে বেড়ে যায় তখন প্রশাসন অভিযানে নামে। বাজারে নিয়মিত চালালে ব্যবসায়ীরা অজুহাত দেখিয়ে আর দাম বাড়াতে পারবেন না।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।