ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আ. লীগ প্রশ্নে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে: আবু হানিফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৮:৫৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৮:৫৫:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
আ. লীগ প্রশ্নে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে: আবু হানিফ নিষিদ্ধ দল আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ দল আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ৮টার দিকে রাজধানীর পল্টন এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, নিষিদ্ধ দল আওয়ামী লীগ ১৩ তারিখ কথিত লকডাউন কর্মসূচি দিয়েছে,
সেই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় মানুষ পুড়িয়ে মারছে, ককটেল মারছে। নিষিদ্ধ দল আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আজকে আকষ্মিক এই বিক্ষোভ মিছিল।

 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে। সেই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। ভারত পালিয়ে থেকে কথিত কর্মসূচি দিয়েছে। নিষিদ্ধ সংগঠন আ. লীগ বাস্তবে নয় ফেসবুকে লকডাউন পালন করতে পারে। বাস্তবে এই কর্মসূচি পালন করতে গেলে জনগণ তাদের গণপিটুনি দিবে। পলাতক খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর সময় তার কর্মীদের কথা চিন্তা করে নাই এমনকি কর্মীদেরকে জানাইও নাই তারা যেন নিরাপদে পালায়। নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতা নিরাপদে ৫ আগস্টের আগে পালিয়ে যায় আবার অনেকে ৫ আগস্টের দিন বা পরে নিরাপদে পালিয়ে যায়। তারা কর্মীদের কথা একবারও চিন্তা করে নাই।


তিনি আরও বলেন, পলাতক নেতারা পাচার করা টাকায় বিদেশে রাজকীয় জীবনযাপন করছে পরিবার নিয়ে। আর বিপদে আছে দেশে থাকা নিরীহ কর্মীরা। দেশে থাকা নিরীহ কর্মীদের বলবো বিদেশে নিরাপদে আরাম আয়েশে থাকা নেতাদের উসকানি তে রাস্তায় নেমে নিজে বিপদে পড়বেন না,মনে রাখবেন যারা ফেসবুক কর্মসূচি দিয়ে উসকানি দিচ্ছে তারা কিন্তু বিপদে পড়বে না।

 

দলের উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমান খান বলেন, ‘আওয়ামী লীগ ভারতে পালিয়েছে, তারা আর বাংলাদেশে আসতে পারবে না৷ শেখ হাসিনার বিরুদ্ধে শুধু রায় ঘোষণা করলেই হবে না তার ফাঁসি নিশ্চিত করতে হবে। হাসিনার নির্দেশে আওয়ামী লীগ যেভাবে গণহত্যা চালিয়েছিলো, এতে হাসিনার কয়েকবার ফরাসি হওয়া উচিত।’

বিক্ষোভ মিছিল আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য রবিউল হাসান, ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী ত্বোহা, ছাত্র নেতা বাবু খান প্রমূখ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।