ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

রাশিয়ার ফ্রিজ করা অর্থ দিয়ে ইউক্রেনকে ঋণ দেওয়ার প্রস্তাব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১১:৪৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১১:৪৮:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
রাশিয়ার ফ্রিজ করা অর্থ দিয়ে ইউক্রেনকে ঋণ দেওয়ার প্রস্তাব ছবি: সংগৃহীত
ইউক্রেন যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের সহায়তায় ইউরোপে ফ্রিজ থাকা রাশিয়ার বিপুল অর্থ ব্যবহারের প্রস্তাব উঠেছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, ইউরোপে অবরুদ্ধ থাকা প্রায় ১৪০ বিলিয়ন ইউরো ইউক্রেনকে সুদমুক্ত ঋণ হিসেবে দেওয়ার পরিকল্পনা চলছে।
 
পরিকল্পনা অনুযায়ী, এই অর্থ সরাসরি বাজেয়াপ্ত করা হবে না। বরং তা থেকে ঋণ প্রদান করা হবে, যা ইউক্রেন পুনর্গঠনে কাজে লাগবে। পরবর্তীতে রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় হলে সেই অর্থ ঋণ পরিশোধে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে।
 
রাশিয়া এ প্রস্তাবকে “চুরি ও বেআইনি” বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখনও বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে তা আন্তর্জাতিক আইন ও ভূরাজনীতিতে বড় ধরনের বিতর্ক তৈরি করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।