ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি পৌঁছেছে, ডিসেম্বরেই পরীক্ষামূলক চালুর প্রস্তুতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১০:৪৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১০:৪৪:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি পৌঁছেছে, ডিসেম্বরেই পরীক্ষামূলক চালুর প্রস্তুতি ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি বাংলাদেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বিজ্ঞান-প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালুর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।
 

ড. সালেহউদ্দিন বলেন, নভেম্বরে কেন্দ্র চালুর বিষয়ে রাশিয়ার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে রাশিয়া জানিয়েছে, ডিসেম্বর মাসে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করা হবে। এ ছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর একটি পর্যবেক্ষক দল কেন্দ্রটি ঘুরে দেখে কিছু সুপারিশ করেছে, যা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। পরবর্তীতে আইএইএ পুনরায় এসে চূড়ান্ত অনুমোদন দেবে।
 

উপদেষ্টা আরও জানান, রূপপুর প্ল্যান্ট থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখনো নির্ধারণ করা হয়নি। পদ্মা নদীর তীরে পাবনায় নির্মিত এই প্রকল্পে রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর রয়েছে। দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এর মধ্যে ইউনিট–১ এর কাজ শুরু হয়েছিল ২০১৭ সালে এবং ইউনিট–২ এর কাজ শুরু হয় ২০১৮ সালে।
 

প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৯০ শতাংশ অর্থায়ন করছে রাশিয়া এবং বাকি ১০ শতাংশ বহন করছে বাংলাদেশ। ইতিমধ্যে রাশিয়ার ঋণ পরিশোধের সময়সীমা ২০২৭ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল চুক্তি অনুযায়ী ২০২০ সাল থেকে ঋণ পরিশোধ শুরু হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ঋণের কিস্তি পরিশোধ শুরু করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।