ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

২০২৪ গণহত্যার বিচার: কেউ পাবে না দায়মুক্তি, চিফ প্রসিকিউটরের স্পষ্ট বার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৭:৩৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৭:৩৯:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
২০২৪ গণহত্যার বিচার: কেউ পাবে না দায়মুক্তি, চিফ প্রসিকিউটরের স্পষ্ট বার্তা

২০২৪ সালের জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যায় দায়ীদের বিচারের মুখোমুখি করতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করে যাচ্ছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, কেউ দায়মুক্তি বা ইনডেমনিটি পাবেন এমন কোনো সম্ভাবনা নেই; পালিয়ে গিয়ে রক্ষা পাওয়ার সুযোগও থাকবে না। সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যায়বিচার সবসময় তার নিজস্ব গতিতে এগোয় এবং আইন নিরপেক্ষভাবে কাজ করে। অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রথা বাংলাদেশে জায়গা পাবে না—দীর্ঘদিন বিচার বিলম্ব নিয়ে যাদের শঙ্কা ছিল, তাদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা।
 

তিনি আরও জানান, তদন্তের জন্য প্রয়োজনীয় সময় ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ধারাবাহিকভাবে চার্জ দাখিল করা হচ্ছে এবং বিচার কার্যক্রম শুরু হয়েছে। বেশ কয়েকটি মামলা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দেশের জনগণের প্রত্যাশা ছিল—মানবতাবিরোধী এ ধরনের অপরাধের বিচার বাংলাদেশেই হোক, এবং ট্রাইব্যুনাল সে পথে অগ্রসর হচ্ছে। তাঁর আশা, জনগণের প্রত্যাশিত সময়ের মধ্যেই এ বিচারের কাজ সম্পন্ন করা সম্ভব হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।