ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ট্রাম্প–নেতানিয়াহু ফোনালাপে উত্তেজনা, হামাস ইস্যুতে মতবিরোধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০২:৪৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০২:৪৬:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
ট্রাম্প–নেতানিয়াহু ফোনালাপে উত্তেজনা, হামাস ইস্যুতে মতবিরোধ ছবি: সংগৃহীত
হামাসের সাম্প্রতিক প্রতিক্রিয়া নিয়ে গাজা শান্তি চুক্তির অগ্রগতিতে ভিন্নমত পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
 
Axios–এর প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের “হ্যাঁ, তবে…” ধরণের অবস্থানকে ট্রাম্প ইতিবাচক হিসেবে দেখেন এবং নেতানিয়াহুকে ফোন করে এটিকে একটি অগ্রগতি বলে উল্লেখ করেন। তবে নেতানিয়াহু তাতে একেবারেই একমত নন। তিনি ট্রাম্পকে বলেন, “এটা উদযাপনের কিছু নয়, এর কোনো গুরুত্ব নেই।”
 
এ সময় ট্রাম্প নেতানিয়াহুর অবস্থানে বিরক্তি প্রকাশ করে পাল্টা মন্তব্য করেন, “আমি বুঝতে পারি না কেন তুমি সবসময় এত নেতিবাচক। এটা এক ধরনের সাফল্য—গ্রহণ করো।” প্রতিবেদনে জানানো হয়েছে, কথোপকথনের সময় ট্রাম্প উত্তেজিত হয়ে একটি অশালীন শব্দও ব্যবহার করেছিলেন।
 
এই ফোনালাপ দুই নেতার মধ্যে গাজার ভবিষ্যৎ সমাধান নিয়ে বাড়তে থাকা মতপার্থক্য ও উত্তেজনাকে আরও স্পষ্ট করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।