আফগানিস্তানে সুবিধাবঞ্চিতদের জন্য ৮ মিলিয়ন ডলারের নতুন কৃষি ও জীবিকা প্রকল্প
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৬:২৯:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৬:২৯:২৬ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রণালয় সম্প্রতি দেশের ছয় প্রদেশে সুবিধাবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ৮ মিলিয়ন ডলারের একটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি পাকতিকা, কুনার, ফারিয়াব, সামাঙ্গান, তাখার ও দাইকুন্ডি প্রদেশে বাস্তবায়িত হবে এবং স্থানীয় কৃষক ও সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সহায়তা করবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
মন্ত্রণালয়ের সেচ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক উপমন্ত্রী মাওলানা বাজ মোহাম্মাদ ফাইজান (হাফি.) প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বলেছেন, “নির্ধারিত বাজেট কার্যকরভাবে ব্যবহার করতে হবে এবং প্রকল্পের ফলাফল সরাসরি জনগণ ও কৃষকদের উপকারে আসতে হবে। প্রদর্শনমূলক নয়, বাস্তবধর্মী কার্যক্রমের ওপর জোর দিতে হবে।”
প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, কর্মসূচির মেয়াদ তিন বছর এবং এর মোট বাজেট ২২ মিলিয়ন পাউন্ড। প্রথম ধাপে প্রায় ৭,৬০০ জন মানুষ সরাসরি সুবিধাভোগী হবেন এবং তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
এই ধাপের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে:
জলাধার ব্যবস্থাপনা কমিটি গঠন
ভূমির প্রাকৃতিক ঢালের ভিত্তিতে নালা (কনটুর ট্রেঞ্চ) খনন
গ্যাবিয়ন ও পাথরের বাঁধ নির্মাণ
ফলদ ও অ-ফলদ বৃক্ষরোপণ
জলাধারে সেচব্যবস্থা স্থাপন
বৃক্ষের নিয়মিত সেচ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা
প্রকল্পের মাধ্যমে আফগান সরকার আশা করছে, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জীবিকা উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হবে এবং স্থানীয় পর্যায়ে সহনশীলতা বৃদ্ধি পাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।