ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ৭৩ সংস্থাকে নিবন্ধন দিতে প্রস্তুত ইসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০২:৩৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০২:৩৯:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ৭৩ সংস্থাকে নিবন্ধন দিতে প্রস্তুত ইসি

আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ৭৩টি দেশীয় সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ তালিকা নিয়ে যদি কারও আপত্তি বা অভিযোগ থাকে, তা আগামী ২০ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানাতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।
 

শনিবার (২৭ সেপ্টেম্বর) কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে যোগ্য বিবেচিত ৭৩ প্রতিষ্ঠানের বিষয়ে যদি কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকে, তবে লিখিতভাবে ইসির সিনিয়র সচিব বরাবর দাখিল করতে হবে। এ ক্ষেত্রে অভিযোগকারীর পূর্ণ নাম, ঠিকানা, ফোন নম্বর ও প্রমাণাদি সংযুক্ত করতে হবে এবং ছয় সেট কপি জমা দিতে হবে।
 

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আপত্তির শুনানি শেষে গ্রহণযোগ্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, আর যদি তা অগ্রহণযোগ্য হয় তবে বাতিল বলে গণ্য হবে। এই বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
 

প্রসঙ্গত, এ বছর পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে মোট ৩১৮টি প্রতিষ্ঠান ইসির কাছে আবেদন করেছিল। সেখান থেকে যাচাইয়ের পর ৭৩টি সংস্থার নাম প্রাথমিকভাবে অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি ইসির ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।