ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

গাজা অভিমুখে সুমুদ ফ্লোটিলা: ইসরায়েলি নৌবাহিনীর অবরোধ ও 'আলমা' জাহাজে হামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০২:৫৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০২:৫৫:১৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
গাজা অভিমুখে সুমুদ ফ্লোটিলা: ইসরায়েলি নৌবাহিনীর অবরোধ ও 'আলমা' জাহাজে হামলা

গাজার উদ্দেশে অগ্রসরমান আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর হামলা ও অবরোধ চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। বহরে জরুরি অবস্থা জারি হয়েছে এবং ‘আলমা’ নামের একটি জাহাজে সরাসরি হামলার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বহরে থাকা বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
 

বুধবার (১ অক্টোবর) ফ্লোটিলার জাহাজগুলো থেকে লাইভ সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়। জানা গেছে, তেল আবিবের বাধার কারণে সম্প্রচার বন্ধ করা হয়। বর্তমানে বহরটি গাজা উপকূল থেকে ৯০ নটিক্যাল মাইলেরও কম দূরত্বে অবস্থান করছে।
 

এর আগে ইসরায়েলের একটি যুদ্ধজাহাজ আগ্রাসীভাবে কয়েক মিনিট ধরে ফ্লোটিলার অগ্রবর্তী জাহাজ ‘আলমা’কে ঘিরে রাখে। এতে নেভিগেশন ও যোগাযোগব্যবস্থা হঠাৎ বন্ধ হয়ে যায়। ‘আলমা’র যাত্রী ব্রাজিলের নাগরিক থিয়াগো আভিলা জানিয়েছেন, এই আক্রমণে ক্যামেরা, সরাসরি সম্প্রচারসহ সব যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে।
 

ফ্লোটিলার কর্মীরা আগেই জানিয়েছিলেন, এ যাত্রা উচ্চ-ঝুঁকিপূর্ণ, কারণ ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়ার সম্ভাবনা প্রবল। বাস্তবেও বুধবার ভোর থেকেই ফ্লোটিলার দিকে অচিহ্নিত কয়েকটি নৌযান অগ্রসর হতে দেখা যায়। সংঘর্ষের পরও ফ্লোটিলা সদস্যরা গাজায় পৌঁছাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানানো হয়েছে।
 

তাদের অভিযোগ, ইসরায়েলি যুদ্ধজাহাজ ফ্লোটিলার বেশ কিছু নৌকাকে লক্ষ্য করে ভীতি প্রদর্শন ও বিপদসঙ্কুল কৌশল নিয়েছে। এমনকি ‘আলমা’র ক্যাপ্টেনকে দিক পরিবর্তন করতে বাধ্য করা হয়। এ সময় বহরের আরেকটি জাহাজকেও হয়রানি করা হয়।
 

অন্যদিকে, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, সুমুদ নৌবহরের অভিযানের সঙ্গে মানবিক ত্রাণ কার্যক্রমের কোনো সম্পর্ক নেই, বরং এটি ‘উসকানিমূলক’। দেশটি আগেই ঘোষণা করেছিল যে, ফ্লোটিলাকে গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না। চলতি বছরের জুন ও জুলাই মাসে গাজায় সাহায্য নিয়ে ঢোকার দুটি প্রচেষ্টা ইতোমধ্যেই ব্যর্থ করে দিয়েছে ইসরায়েল।
 

জানা গেছে, চলমান অভিযানে অংশ নেওয়া ফ্লোটিলায় রয়েছে ৪০টিরও বেশি বেসামরিক নৌকা এবং প্রায় ৫০০ জন যাত্রী। এদের মধ্যে আছেন বাংলাদেশের শহিদুল আলম, ইতালির কয়েকজন রাজনীতিবিদ, সুপরিচিত সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গসহ ৪৪ দেশের মানবাধিকারকর্মীরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।