ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

কাশ্মীরের পর এবার স্যার ক্রিক নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০২:২১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০২:২১:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
কাশ্মীরের পর এবার স্যার ক্রিক নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা ছবি: সংগৃহীত
কাশ্মীর ইস্যু সমাধানহীন থাকার পাশাপাশি এবার ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে স্যার ক্রিক অঞ্চলকে ঘিরে। গুজরাট (ভারত) ও সিন্ধু (পাকিস্তান)-এর মাঝামাঝি এই জলাভূমি এলাকায় দীর্ঘ ৭৮ বছর ধরে সীমান্ত বিরোধ চলছে।
 
অঞ্চলটি দেখতে সাধারণ জলাভূমির মতো হলেও, এর ভেতরে থাকা সম্ভাব্য তেলসম্পদ এবং আরব সাগরের কৌশলগত অবস্থান একে দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। সীমান্তে কোনো পরিবর্তন হলে ভারত ও পাকিস্তান উভয়েই তাদের অর্থনৈতিক একচেটিয়া অঞ্চল (EEZ) এবং বিলিয়ন ডলারের সম্পদ হারানোর ঝুঁকিতে পড়তে পারে।
 
সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সতর্কবার্তায় বলেছেন, স্যার ক্রিকে পাকিস্তানের যেকোনো আগ্রাসনের জবাবে ভারত কঠোর পদক্ষেপ নেবে, যা “অঞ্চলের ভূগোলই বদলে দিতে পারে।”
 
স্যার ক্রিক বিরোধের সূচনা হয়েছিল ১৯৪৭ সালের দেশভাগের পর, আর ১৯৬৫ সালের যুদ্ধের সময় এটি আরও জটিল রূপ নেয়। আজও অমীমাংসিত থেকে যাওয়ায় অঞ্চলটি নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করছে। বিশ্লেষকরা মনে করেন, কাশ্মীরের পাশাপাশি স্যার ক্রিকও দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে আরেকটি সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।