ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

গাজায় দীর্ঘ রিজার্ভ ডিউটিতে ইসরাইলি সেনাদের পরিবারে দাম্পত্য সংকট ও শিশুদের মানসিক অবনতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৭:৩৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৭:৩৭:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
গাজায়  দীর্ঘ রিজার্ভ ডিউটিতে ইসরাইলি সেনাদের পরিবারে দাম্পত্য সংকট ও শিশুদের মানসিক অবনতি সংগৃহীত ছবি

ইসরাইলি সেনাদের দীর্ঘমেয়াদি রিজার্ভ দায়িত্ব পালনের কারণে দেশটিতে ব্যাপক পারিবারিক সংকট দেখা দিয়েছে। ইসরাইলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) প্রকাশিত সর্বশেষ জরিপে উঠে এসেছে— প্রায় অর্ধেক দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে এবং অর্ধেকেরও বেশি শিশু মানসিক স্বাস্থ্যের অবনতিতে ভুগছে।
 

২০২৫ সালের এপ্রিল-মে মাসে পরিচালিত এ জরিপে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত রিজার্ভ ডিউটিতে থাকা সেনাদের পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। ফলাফলে দেখা যায়, প্রায় ৫০ শতাংশ স্ত্রী জানিয়েছেন স্বামীর দীর্ঘ দায়িত্ব পালনের কারণে তাদের বৈবাহিক জীবনে সংকট দেখা দিয়েছে। এক-তৃতীয়াংশ নারী জানিয়েছেন, তারা আলাদা হয়ে যাওয়া বা তালাকের কথা ভেবেছেন।
 

দায়িত্বের মেয়াদ যত দীর্ঘ হয়েছে, সম্পর্কের সংকটও তত বেড়েছে। সর্বোচ্চ ৫০ দিন দায়িত্ব পালনকারীদের স্ত্রীদের মধ্যে ৩৬ শতাংশ সম্পর্কের ক্ষতির কথা উল্লেখ করেছেন, আর ২০০-৩৫০ দিন দায়িত্বে থাকা সেনাদের স্ত্রীদের মধ্যে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৫৭ শতাংশে।
 

শিশুদের ওপরও প্রভাব পড়েছে উল্লেখযোগ্যভাবে। জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ পরিবার শিশুদের মানসিক অবস্থার অবনতি লক্ষ্য করেছে। যারা ২০০-২৫০ দিন দায়িত্বে ছিলেন, তাদের শিশুদের ক্ষেত্রে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩ শতাংশে।
 

এই পরিস্থিতিতে ৬১ শতাংশ স্ত্রী কোনো না কোনো সহায়তার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। এর মধ্যে ৫৫ শতাংশ মানসিক বা আবেগীয় সহায়তা, ৩৮ শতাংশ আর্থিক সহায়তা এবং ৩৫ শতাংশ সরাসরি পেশাদার মানসিক স্বাস্থ্যসেবার শরণাপন্ন হয়েছেন। প্রায় তিন-চতুর্থাংশ পরিবার আত্মীয়-স্বজন বা বন্ধুদের ওপর নির্ভর করেছেন। ধর্মীয় পরিবারে এ হার ছিল ৮৩ শতাংশ, ধর্মনিরপেক্ষ পরিবারে ৭৪ শতাংশ এবং অর্থডক্স ইহুদি পরিবারে ৬৪ শতাংশ।
 

সরকারি সহায়তার ক্ষেত্রেও বৈষম্য লক্ষ্য করা গেছে। আইডিএফ থেকে ৩০ শতাংশ পরিবার এবং স্থানীয় প্রশাসন থেকে ২৩ শতাংশ পরিবার সহায়তা পেয়েছে। যারা ২৫০ দিনের বেশি দায়িত্ব পালন করেছেন, তারা তুলনামূলক বেশি সহায়তা পেয়েছেন। জাতীয় বীমা ইনস্টিটিউট থেকে আর্থিক সহায়তা পেয়েছে ৮৭ শতাংশ পরিবার, তবে একক মা বা তালাকপ্রাপ্ত মায়েরা তুলনামূলকভাবে বঞ্চিত হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।