ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বাংলাদেশের সাথে মুক্তবাণিজ্য চুক্তি চায় ভুটান, অর্থনৈতিক অঞ্চলে জোর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১২:১৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১২:১৯:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
বাংলাদেশের সাথে মুক্তবাণিজ্য চুক্তি চায় ভুটান, অর্থনৈতিক অঞ্চলে জোর

বাংলাদেশের সঙ্গে একটি মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি জানিয়েছেন, উভয় দেশের অর্থনৈতিক অঞ্চল সংযোগের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন দিগন্ত খুলে দেওয়া সম্ভব। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি এ প্রস্তাব দেন।
 

বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে বলেন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ‘গেলেপ্ফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি)’ যদি বাংলাদেশের কুড়িগ্রামে বরাদ্দকৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সংযুক্ত হয়, তবে দুই দেশই ব্যাপকভাবে উপকৃত হবে। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে ভুটানের ধর্মীয় পর্যটন সম্প্রসারণ, জলবিদ্যুৎ সম্পদ ভাগাভাগি এবং ওষুধ শিল্পে বাংলাদেশের বিনিয়োগের সুযোগের কথাও উল্লেখ করেন। একইসঙ্গে ভুটানে ফাইবার অপটিক অবকাঠামো স্থাপনে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
 

প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সব সুযোগ অনুসন্ধান করা দুই দেশের জন্য জরুরি। তার মতে, সুষ্ঠু যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে।
 

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তোবগে নিশ্চিত করেছেন যে, তিনি ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ আয়োজিত রোহিঙ্গা ইস্যুবিষয়ক পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন। ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ এখন "ভাল হাতে" রয়েছে। তিনি ড. ইউনূসকে নিজের রোল মডেল হিসেবে আখ্যায়িত করে ‘মাই প্রফেসর’ সম্বোধন করেন।
 

এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী নিউইয়র্কে সদ্য উদ্বোধন হওয়া বাংলাদেশের নতুন দূতাবাস ভবনের নকশারও প্রশংসা করেন। তার মতে, হিমালয়ের পাদদেশ ও বঙ্গোপসাগরের থিমে নির্মিত এ ভবন বাংলাদেশের আধুনিক কূটনীতির শক্ত প্রতীক।
 

বৈঠকের শেষ দিকে ড. ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে তোবগে জানান, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে তিনি ঢাকা সফরে আসতে পারেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।