ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

খাগড়াছড়িতে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি: পৌর এলাকা ও দুই উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১০:৫৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১০:৫৭:২৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
খাগড়াছড়িতে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি: পৌর এলাকা ও দুই উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার ছবি সংগৃহীত

খাগড়াছড়ি পৌর এলাকা, সদর ও গুইমারা উপজেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টায় জারি করা এক পরিপত্রে জেলা প্রশাসক এ আদেশ দেন। দিনের শুরুতে জুম্ম ছাত্র-জনতা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করার পর প্রশাসনের এ সিদ্ধান্ত আসে।

পরিপত্রে জানানো হয়, বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের মতে, টানা কয়েকদিনের অস্থিরতার পর এলাকাজুড়ে পরিস্থিতি শান্ত রয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম ধীরে ধীরে পুনরায় শুরু হচ্ছে।

এর আগে শনিবার সকালে জুম্ম ছাত্র-জনতা সামাজিক মাধ্যমে জানায়, ৮ দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় তারা তাদের চলমান অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরদিন জুম্ম ছাত্র-জনতা সকাল-সন্ধ্যা অবরোধ ডাকে, যা সহিংসতায় রূপ নেয়। ২৮ সেপ্টেম্বর গুইমারার রামেসু বাজারে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে তিনজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তখন ১৪৪ ধারা জারি করেছিল।

অবরোধ প্রত্যাহার ও প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্তের পর স্থানীয়রা আশা করছেন, খাগড়াছড়ি আবারও শান্তি ও স্বাভাবিকতায় ফিরবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।