ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

লিথুয়ানিয়ার আকাশে রহস্যজনক বেলুন, নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ ভিলনিয়াসের আকাশসীমা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১০:৫১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১০:৫২:৩১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
লিথুয়ানিয়ার আকাশে রহস্যজনক বেলুন, নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ ভিলনিয়াসের আকাশসীমা ছবি সংগৃহীত

রাশিয়ার প্রতিবেশী দেশ লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসের আকাশে রহস্যজনকভাবে একাধিক ‘হট এয়ার বেলুন’ দেখা যাওয়ার পর নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৪ অক্টোবর) রাতে স্থানীয় সংবাদমাধ্যম এলআরটি (LRT) এ তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, ওই রাতে ভিলনিয়াসের আকাশে অন্তত ১৩টি সন্দেহভাজন বেলুন ভেসে থাকতে দেখা যায়। ঘটনাটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে বিমান ওঠানামা স্থগিত করা হয় এবং আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত না হওয়া পর্যন্ত বিমান চলাচল সীমিত থাকবে।

সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে অজ্ঞাত উড়োজাহাজ ও ড্রোন অনুপ্রবেশের ঘটনা বেড়েছে। এর প্রভাবে ডেনমার্ক, জার্মানি, নরওয়ে ও নেদারল্যান্ডসের বিমানবন্দরগুলোও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এসব ঘটনার পুনরাবৃত্তি ইউরোপজুড়ে বাড়তি সতর্কতা সৃষ্টি করছে, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।