ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ইসরায়েলের কাছে আন্তর্জাতিক পানিসীমায় ৫০ দেশের ৫০০ মানুষ আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ১২:৫০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ১২:৫০:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
ইসরায়েলের কাছে আন্তর্জাতিক পানিসীমায় ৫০ দেশের ৫০০ মানুষ আটক ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক পানিসীমায় নজিরবিহীনভাবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় ৫০০ যাত্রীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। অর্ধশতাধিক দেশের নাগরিক এই বহরে অংশ নিয়েছিলেন, যাদের একমাত্র উদ্দেশ্য ছিল গাজার শিশু ও ক্ষুধার্ত মানুষের জন্য দুধ, খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু ইসরায়েলের কাছে তারা এখন “অপরাধী” হিসেবে বিবেচিত হচ্ছেন।
 
মানবিক সহায়তার এই বহরকে আটক করার ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। পর্যবেক্ষকরা বলছেন, ইতিহাসে কখনো একসাথে এত সংখ্যক মানুষকে আন্তর্জাতিক সমুদ্রে “অপরাধী” ঘোষণা করা হয়নি। আটক যাত্রীদের আগামীকাল ইসরায়েলের আদালতে তোলা হবে বলে জানা গেছে, যদিও এটি আন্তর্জাতিক আইন ও সমুদ্র আইনের সঙ্গে সাংঘর্ষিক।
 
আন্তর্জাতিক পানিসীমায় কোনো রাষ্ট্রের বহরে হস্তক্ষেপ করা আইনত বৈধ নয়—এটাই বৈশ্বিক নৌ-আইনের মূল নীতি। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ মুক্ত বাজারভিত্তিক বিশ্বব্যবস্থার জন্য সরাসরি চ্যালেঞ্জ তৈরি করেছে এবং মানবিক উদ্যোগ দমনে একটি দৃষ্টান্ত স্থাপন করলো।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।