ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০১৩ ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি

এবার পাকিস্তানের নাঙ্গা পর্বতে যেতে চান বাবর আলী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১২:৫৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১২:৫৩:১৩ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
এবার পাকিস্তানের নাঙ্গা পর্বতে যেতে চান বাবর আলী এভারেস্টজয়ী বাবর আলী
পৃথিবীর আট হাজার মিটারের অধিক উচ্চতার চৌদ্দটি পর্বতই জয় করতে চান এভারেস্টজয়ী এবং সম্প্রতি নেপালের মানাসলু পর্বতারোহী বাবর আলী। মানাসলু জয়ের পর দেশে ফিরে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মানাসলু অভিযানের সঙ্গী তানভীর আহমেদ। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বাবর আলী বলেন, এ বছরে দুইটা আট হাজারি পর্বত হয়ে গেছে। সামনে পরিকল্পনা হচ্ছে ধীরে ধীরে বাকি যে ১০টা আট হাজার মিটার বাকি রয়ে গেছে। আশা করি পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে লাল–সবুজ পতাকা হাতে বাকি ১০টি পর্বতের চূড়ায়ও আমি দাঁড়াতে পারব। পাকিস্তানে পাঁচটা আট হাজার মিটার পর্বত আছে। এর মধ্যে আমার স্বপ্নের একটা হলো নাঙ্গা পর্বত। সামনে আমি নাঙ্গা পর্বতের দিকে যেতে চাই।
 
মানাসলু অভিযান প্রসঙ্গে তিনি বলেন, এবার মানাসলু অভিযানে কঠিন প্রস্তুতিতে আমার জন্য অভিযান সহজ হয়ে গেছে। আমরা পুরো যাত্রাটা
 
উপভোগ করেছি। এটা আমি সবাইকে বলি, পর্বতে অনেকে যেতে চান। সঠিক প্রস্তুতি নিয়ে গেলে আপনি উপভোগ করবেন। আর না হলে আপনি লোকজনকে কষ্টের গল্প বলবেন। কষ্টটা যদি আনন্দটাকে ছাপিয়ে যায় তাহলে আমার মনে হয় না কারো পাহাড়ে যাবার দরকার আছে। কারণ আমি উপভোগ করতে যাচ্ছি।
 
তিনি বলেন, এভারেস্ট সবচেয়ে উঁচু; কিন্তু এটা সব থেকে কঠিন নয়। যেমন আদা দাবলাম এভারেস্টের চেয়ে অনেক কঠিন। এ রকম একটি পর্বত আরোহণ করা মানে পরেরগুলোর জন্যও প্রস্তুতি।
 
মানাসলু আরোহণে সুবিধার দিকগুলোর কথা বলতে গিয়ে বাবর আলী বলেন, মানাসলু আরোহণে একটা সুবিধা হলো আমাকে অঙিজেন সিলিন্ডার বহন করতে হয়নি। ৪–৫ লিটারের অঙিজেন সিলিন্ডারটা অতিরিক্ত বহন করতে হচ্ছে না। এটা একটা সুবিধা। কিন্তু প্রত্যেকটা স্টেপ মেকস ইউ ব্রেথলেস। বাতাসের জন্য হাহাকার। সেটা ফিল করেছি।
 
কৃত্রিম অঙিজেন ছাড়া মানাসলু আরোহণের কারণ জানতে চাইলে তিনি বলেন, সব সময় দেখে এসেছি পশ্চিমারা সচরাচর এসব পাগলামি করে থাকে। বাঙালি ঘরকুনো ছিল বলে বেশিরভাগ ক্ষেত্রে একটা ট্যাগ লাগানো থাকে। যথাযথ প্রশিক্ষণ এবং ওই মানসিক শক্তি থাকলে এটা সম্ভব। পরের জেনারেশন বা পরের পর্বতারোহীরা আশা করি এ ব্যাপারটা এগিয়ে নেবেন। ইতিবাচক মানসিকতার সাথে আমাকে সহযোগিতা করেছে নিয়মানুবর্তিতা।
 
বাবর আলী বলেন, সাধারণত আট হাজার মিটার পর্বতে সামিট পুশের জন্য রাতে বের হতে হয়। কারণ রাতে আবহাওয়া স্থিতিশীল থাকে। পর্বতে দুপুর ১২টার পর আবহাওয়া খারাপ হতে থাকে। আমরা ১১টা ৪০–এ রওনা দিই। তানভীর ভাই সাড়ে ৩টায় পৌঁছান। আর আমি একটু স্লো ছিলাম। অঙিজেন ব্যবহার করছিলাম না। আমি পৌঁছাই সাড়ে ৪টার দিকে। তারপরও প্রত্যাশার অনেক আগেই আরোহণ করতে পেরেছি।
 
তিনি বলেন, এর আগেও বাংলাদেশ থেকে এভারেস্ট এবং আট হাজার মিটারের পর্বত আরোহণ হয়েছে। কিন্তু আট হাজার মিটার পর্বতে অঙিজেন ছাড়া যাওয়ার সাহস ওভাবে আমরা আগে করে উঠতে পারিনি। আশা করি নতুন নতুন আইডিয়া নিয়ে পর্বতারোহীরা যাবেন। আট হাজার মিটার কোনো পর্বতই আসলে সহজ না। অনেক কিছুর সাথে লড়াই করতে হয় ওই উচ্চতায় আসলে।
 
মানাসলু আরোহণকারী তানভীর আহমেদ বলেন, সবচেয়ে কঠিন হলো উচ্চতা। একটা নির্দিষ্ট উচ্চতার উপরে বিষয়টা ভিন্ন। সেখানকার তাপমাত্রা ও আবহাওয়ার সাথে শরীরকে অ্যাডজাস্ট করানো এবং মানসিকভাবে প্রস্তুত থাকা। ক্যাম্প ১ থেকে ক্যাম্প ২ এবং ক্যাম্প ৩ থেকে ক্যাম্প ৪–এর রাস্তা কঠিন। অনেক বড় উচ্চতা একদিনে আরোহণ করতে হচ্ছে। এটা বেশ কঠিন। বারবার পর্বতে যাওয়া এবং সেখানে শরীর কেমন আচরণ করছে, এটার সাথে মানিয়ে নেয়া। কোনো ঘাটতি আছে কিনা সে অনুসারে অনুশীলন করা। একেকজনের শরীর একেক রকম। তাই সেভাবেই প্রস্তুতি নিতে হবে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযানের অন্যতম স্পন্সর প্রতিষ্ঠান সামুদার চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস এবং ভার্টিক্যাল ড্রিমার্সের জনসংযোগ কর্মকর্তা আশরাফুল আরেফীন আসিফ। ২৬ অক্টোবর ভোরে নেপালের মানাসলু পর্বতে আরোহণ করেন দুই পর্বতারোহী বাবর আলী ও তানভীর আহমেদ। বাবর আলী হাটহাজারীর বুড়িশ্চর এলাকার লেয়াকত আলী ও লুৎফুন্নাহার বেগমের দ্বিতীয় সন্তান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের ছাত্র ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।