ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধবিমান সমাবেশ, আকাশে ট্যাংকারের ব্যস্ততা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০১:০৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০১:০৯:০২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধবিমান সমাবেশ, আকাশে ট্যাংকারের ব্যস্ততা ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে অস্বাভাবিক পরিমাণে যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এত সংখ্যক জেট একসাথে পাঠানো হচ্ছে যে, আকাশে জ্বালানি ভরার বিশেষ বিমানগুলো বা ট্যাংকারকে ভিন্নভাবে পরিচালনা করতে হচ্ছে। সাধারণত ট্যাংকার জেটগুলোকে পুরো যাত্রাপথে সহায়তা করে, তবে এবার সেগুলো যুদ্ধবিমানগুলোকে অর্ধেক পথ পর্যন্ত নিয়ে গিয়ে জ্বালানি ভরে ফেরত আসছে। এরপর নতুন বিমানের জন্য পুনরায় জ্বালানি সরবরাহে যুক্ত হচ্ছে।
 
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এ ধরনের টানা ট্যাংকার অপারেশন ইঙ্গিত দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহত্তর সামরিক তৎপরতার প্রস্তুতি নিচ্ছে। ইতিহাস বলছে, অতীতে এ ধরনের মোতায়েনের পরই ওয়াশিংটন ইরানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছিল। ফলে এ পরিস্থিতি নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলছে।
 
ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অন্তত এক ডজন মার্কিন ট্যাংকার বিমান পৌঁছে গেছে। পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আরও এক ডজনের বেশি ট্যাংকার প্রস্তুত রাখা হয়েছে। এসব আকাশযান যুক্ত হলে মার্কিন যুদ্ধবিমানগুলো অনেক দীর্ঘ সময় আকাশে থেকে একটানা অভিযান চালাতে সক্ষম হবে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।