ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

আইসিসি পরোয়ানার শঙ্কায় ইউরোপ এড়িয়ে নিউইয়র্ক গেল নেতানিয়াহুর বিমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০১:২৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০১:২৭:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
আইসিসি পরোয়ানার শঙ্কায় ইউরোপ এড়িয়ে নিউইয়র্ক গেল নেতানিয়াহুর বিমান ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) গ্রেপ্তারি পরোয়ানার ভয়ে ফ্রান্সসহ বেশিরভাগ ইউরোপীয় আকাশসীমা এড়িয়ে নিউইয়র্ক গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিউইয়র্কমুখী বিশেষ এই ফ্লাইট শুধুমাত্র গ্রিস ও ইতালির আকাশসীমা ব্যবহার করে গন্তব্যে পৌঁছেছে।
 
কূটনৈতিক সূত্রে জানা যায়, আইসিসি’র বিচারিক পদক্ষেপ কার্যকর হওয়ার আশঙ্কায় নেতানিয়াহুর সফরসূচি পরিবর্তন করা হয়। ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় দেশ আন্তর্জাতিক আদালতের রায় মেনে চলতে পারে—এমন সম্ভাবনার কারণে ঝুঁকি এড়াতে এই রুট বেছে নেওয়া হয়।
 
এদিকে, বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে তার কূটনৈতিক চ্যালেঞ্জ ও বিচ্ছিন্নতার প্রতিফলন। নিউইয়র্ক সফরে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।