ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

Uber Eats-এর ড্রোন ডেলিভারি: ইসরাইলি কোম্পানির সঙ্গে চুক্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১০:০০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১০:০০:৫২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
Uber Eats-এর ড্রোন ডেলিভারি: ইসরাইলি কোম্পানির সঙ্গে চুক্তি ছবি: সংগৃহীত
জনপ্রিয় রাইড-শেয়ারিং কোম্পানি উবার (Uber) তাদের উবার ইটস (Uber Eats) ফুড ডেলিভারি সার্ভিসের জন্য ইসরাইলি ড্রোন কোম্পানি ফ্লাইট্রেক্স (FlyTrex)-এর সাথে মাল্টি-মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে উবার ইটস খুব শিগগিরই আমেরিকার বিভিন্ন শহরে ড্রোন ব্যবহার করে খাবার ডেলিভারি শুরু করার পরিকল্পনা নিয়েছে। তবে এই ঘোষণার পরপরই বিশ্বজুড়ে মুসলিম কমিউনিটির পক্ষ থেকে উবারকে বয়কটের ডাক দেওয়া হয়েছে।

মূলত রাইড শেয়ারিংয়ের জন্য পরিচিত হলেও, উবার ইটস-এর মাধ্যমে খাদ্য সরবরাহ খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ড্রোন প্রযুক্তির ব্যবহার শুরু করছে প্রতিষ্ঠানটি। চুক্তিবদ্ধ ইসরাইলি কোম্পানি ফ্লাইট্রেক্স তেল আবিব-ভিত্তিক এবং ২০১৩ সালে কার্যক্রম শুরুর পর তারা এখন পর্যন্ত ২ লাখের বেশি পার্সেল সফলভাবে ডেলিভারি করেছে। নতুন চুক্তির আওতায়, এই ইসরাইলি প্রযুক্তির সহায়তায় উবার তাদের ডেলিভারি প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে চায়।
এই চুক্তির খবর প্রকাশিত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মুসলিম কমিউনিটি উবার-কে বয়কট করার আহ্বান জানাতে শুরু করেছে। ইসরাইলি কোম্পানির সাথে এই ব্যবসায়িক সম্পর্ককে কেন্দ্র করে বিতর্ক তৈরি হওয়ায়, কোম্পানিটি বিশ্বব্যাপী গ্রাহক অসন্তোষের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।