ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

নতুন টেলিকম নীতিতে বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ, সতর্ক করলো আইএসপিএবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ১০:৪৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ১০:৪৬:৩২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
নতুন টেলিকম নীতিতে বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ, সতর্ক করলো আইএসপিএবি সংগৃহীত ছবি

দেশে নতুন টেলিকম নীতি কার্যকর হলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। তিনি জানান, নীতিটি বাস্তবায়িত হলে বর্তমানে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজের খরচ ১০০ টাকা এবং এক হাজার টাকার সংযোগে ২০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
 

আমিনুল হাকিম বলেন, নতুন টেলিকম পলিসি সংশোধন না করা হলে এর প্রভাব সরাসরি দেশের ডিজিটাল অবকাঠামোর ওপর পড়বে। তার ভাষায়, “নীতিতে পরিবর্তন না আনলে বাংলাদেশ কার্যত ডিজিটাল শাটডাউনের মুখে পড়তে পারে।”
 

তিনি রাজনৈতিক দলগুলোকে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিষয়টিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান, যাতে নীতিমালা পুনর্বিবেচনার মাধ্যমে ইন্টারনেট সেবা সাধারণ মানুষের নাগালে রাখা সম্ভব হয়।
 

বর্তমানে দেশে প্রায় কোটিাধিক ব্যবহারকারী বিভিন্ন পর্যায়ের ব্রডব্যান্ড সেবা গ্রহণ করছেন। খরচ বাড়লে ইন্টারনেট ব্যবহারে স্থবিরতা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।


 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।