ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

এনইআইআর সেবা নিয়ে সতর্কতা জারি, মোবাইল ব্যবহারকারীদের নির্দিষ্ট নির্দেশনা বিটিআরসির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ১১:২০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ১১:২০:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
এনইআইআর সেবা নিয়ে সতর্কতা জারি, মোবাইল ব্যবহারকারীদের নির্দিষ্ট নির্দেশনা বিটিআরসির ছবি: সংগৃহীত

 

মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সেবা ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে, এনইআইআর সংক্রান্ত সব ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র বিটিআরসি নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে এবং ভুয়া বা অননুমোদিত লিংক থেকে দূরে থাকতে হবে।
 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিটিআরসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআর সংক্রান্ত সেবা গ্রহণের জন্য neir.btrc.gov.bd ওয়েবসাইটই একমাত্র অনুমোদিত প্ল্যাটফর্ম। এ ছাড়া অন্য কোনো ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার জন্য মোবাইল ব্যবহারকারীদের অনুরোধ জানানো হয়েছে।
 

বিটিআরসি আরও জানিয়েছে, বিভ্রান্তিকর বা সন্দেহজনক লিংকের মাধ্যমে এনইআইআর সেবা নিতে গিয়ে কোনো ধরনের ফি প্রদান করা উচিত নয়। কারণ, এনইআইআর সংক্রান্ত সব সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।
 

উল্লেখ্য, টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার করা এবং দেশে অবৈধ ও আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার নিয়ন্ত্রণে গত ১ জানুয়ারি থেকে দেশে এনইআইআর সিস্টেম চালু করা হয়। এই ব্যবস্থার মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে শুধুমাত্র নিবন্ধিত ও বৈধ হ্যান্ডসেট ব্যবহারের সুযোগ থাকবে, ফলে নকল বা অবৈধ মোবাইল ব্যবহারের প্রবণতা কমবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।