ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

১৬ ডিসেম্বরের আগে সচল হওয়া কোনো মোবাইল ফোন বন্ধ হবে না: টেলিযোগাযোগ মন্ত্রণালয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১১:৫৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৭:১১:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
১৬ ডিসেম্বরের আগে সচল হওয়া কোনো মোবাইল ফোন বন্ধ হবে না: টেলিযোগাযোগ মন্ত্রণালয় ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বরের আগে সচল হওয়া কোনো মোবাইল ফোন বন্ধ করা হবে না এমন গুজব নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বুধবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ১ ডিসেম্বর বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ ডিসেম্বরের আগে বাজারে সচল হওয়া কোনো মোবাইল ফোন কোনোভাবেই বন্ধ হবে না এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৬ ডিসেম্বরের আগে অবৈধভাবে আমদানি করা যেসব স্টক ফোনে বৈধ IMEI নম্বর রয়েছে, সেগুলোর তালিকা বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে বৈধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে এনবিআরের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তবে ক্লোন ফোন ও রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।
 

মন্ত্রণালয় জানায়, ১৬ ডিসেম্বর থেকে দেশের সব মোবাইল নেটওয়ার্কে NEIR (National Equipment Identity Register) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হবে। এরপর বৈধ IMEI নম্বরহীন সব অবৈধ, চোরাচালানকৃত ও ক্লোন ফোন ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে।

একই সঙ্গে কেসিং পরিবর্তন করে পুরোনো ইলেকট্রনিক বর্জ্য ফোন দেশে ঢুকিয়ে যে অবৈধ ব্যবসা গড়ে উঠেছে, তা চিরতরে বন্ধ করা হবে বলেও জানানো হয়।
 

যেভাবে যাচাই করবেন আপনার মোবাইল ফোন বৈধ কি না:

এসএমএসের মাধ্যমে যাচাই পদ্ধতি:
 

  1. মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করে IMEI নম্বর জানুন

  2. *১৬১৬১# ডায়াল করুন

  3. ১৫ সংখ্যার IMEI নম্বর লিখে পাঠান

  4. ফিরতি মেসেজে ফোনের হালনাগাদ অবস্থা জানিয়ে দেওয়া হবে
     

অনলাইন যাচাই:
বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে “Verify IMEI” অপশনে IMEI নম্বর লিখলে সঙ্গে সঙ্গে জানা যাবে ফোনটি Valid, Invalid বা Clone কিনা।

 

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।