ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

১৫ বছরের নিচে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ডেনমার্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১০:২০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১০:২০:২৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
১৫ বছরের নিচে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ডেনমার্ক ছবি সংগৃহীত

শিশুদের মানসিক সুরক্ষা ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ডেনমার্ক সরকার ১৫ বছরের নিচে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। নতুন আইন অনুযায়ী, ১৫ বছরের কম বয়সিরা আর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা টিকটকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে না। তবে পিতা-মাতার অনুমতিতে ১৩ বছরের ওপরে কিশোররা সীমিত আকারে কিছু প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে।
 

শুক্রবার (৭ নভেম্বর) দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন গত মাসে পার্লামেন্টে শিশুদের মানসিক স্বাস্থ্য অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক মাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানান। তার উদ্যোগের ফলেই সরকার নতুন এ আইন প্রণয়নের পথে এগোচ্ছে।
 

ডেনমার্কের ডিজিটালাইজেশন মন্ত্রী ক্যারোলিন স্টাজ ওলসেন জানান, উদ্যোগটি একটি ১৪ দফা কর্মপরিকল্পনার অংশ, যার মূল লক্ষ্য অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা ও মানসিক সুস্থতা রক্ষা করা। দেশটির পার্লামেন্টের বেশিরভাগ দল ইতোমধ্যে প্রস্তাবটির পক্ষে সমর্থন জানিয়েছে। খুব শিগগিরই আইনটি ভোটের মাধ্যমে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
 

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কের শিশুরা প্রতিদিন গড়ে প্রায় দুই ঘণ্টা ৪০ মিনিট সময় ব্যয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষজ্ঞদের মতে, এই অতিরিক্ত অনলাইন সময় শিশুদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ ও আত্মবিশ্বাস হ্রাসের ঝুঁকি বাড়াচ্ছে।
 

অস্ট্রেলিয়ার পদাঙ্ক অনুসরণেই এই সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। গত বছরই অস্ট্রেলিয়া ১৬ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। ডেনমার্কের এই নতুন পদক্ষেপ ইউরোপে শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণের অন্যতম দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।