ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

রাশিয়ার এমআরএনএ ক্যানসার ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ সফল ট্রায়াল: টিউমার ৮০% পর্যন্ত ছোট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:৩০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:৩০:৩৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
রাশিয়ার এমআরএনএ ক্যানসার ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ সফল ট্রায়াল: টিউমার ৮০% পর্যন্ত ছোট ছবি: সংগৃহীত
মরণব্যধি ক্যানসারের বিরুদ্ধে রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি এমআরএনএ ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ প্রাক-ক্লিনিকাল পরীক্ষায় সফল হয়েছে। তিন বছরের ট্রায়ালে দেখা গেছে, টিউমারের আকার ৬০–৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে এবং বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটি এখন প্রাথমিকভাবে কোলন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহারের জন্য প্রস্তুত।
রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে ঘোষণা করেন, নতুন ভ্যাকসিনটি এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির মাধ্যমে এই প্রযুক্তি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। ভ্যাকসিনটি দুর্বল ভাইরাস ব্যবহারের পরিবর্তে মানব কোষকে প্রোটিন তৈরি করতে প্রশিক্ষণ দেয়, যা পরে ক্যান্সার কোষগুলোকে আক্রমণ করে।
 
এফএমবিএ জানিয়েছে, তিন বছরের প্রাক-ক্লিনিকাল পরীক্ষায় বারবার ডোজ দেওয়ার পরও ভ্যাকসিনটি নিরাপদ প্রমাণিত হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, কোলন ক্যান্সারের ক্ষেত্রে টিউমারের আকার ৬০–৮০ শতাংশ পর্যন্ত কমেছে বা বৃদ্ধি অনেক নিয়ন্ত্রিত হয়েছে। এছাড়া যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন, তাদের বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
 
বর্তমানে প্রাথমিকভাবে কোলন ক্যান্সারে এ ভ্যাকসিন ব্যবহার করা হবে। তবে গবেষকরা গ্লিওব্লাস্টোমা (দ্রুত বর্ধনশীল মস্তিষ্কের ক্যান্সার) এবং মেলানোমা (গুরুতর ত্বক ও চোখের ক্যান্সার) চিকিৎসার জন্যও এ ধরনের ভ্যাকসিন তৈরির গবেষণা চালিয়ে যাচ্ছেন।
 
বিজ্ঞানীরা আশা করছেন, এই ভ্যাকসিন ক্যান্সারের বিরুদ্ধে নতুন যুগের প্রতিরোধমূলক ও চিকিৎসামূলক সমাধান হিসেবে কার্যকর হবে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।