ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নভেম্বরের আকাশে লিওনিড উল্কাবৃষ্টি: ঘণ্টায় ঝরবে ২০টি পর্যন্ত উল্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১০:৫৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:১১:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
নভেম্বরের আকাশে লিওনিড উল্কাবৃষ্টি: ঘণ্টায় ঝরবে ২০টি পর্যন্ত উল্কা ছবি সংগৃহীত

আগামী সপ্তাহে রাতের আকাশজুড়ে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য—‘লিওনিড উল্কাবৃষ্টি’। এ সময় প্রতি ঘণ্টায় প্রায় ১৫ থেকে ২০টি উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে ঝরে পড়বে বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। নভেম্বরের মাঝামাঝি সময়ে এই ঘটনাটি সারা বিশ্বের মতো বাংলাদেশ থেকেও দেখা যাবে।
 

লিওনিড উল্কাবৃষ্টি সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান হবে ১৬ নভেম্বর রাত ১২টা থেকে ১৭ নভেম্বর ভোর ৩টা পর্যন্ত। এরপর ভোর সাড়ে ৩টার দিকে আকাশে উঠবে এক ফালি চাঁদ, তবে তার আলো এই উল্কাবৃষ্টির সৌন্দর্য ঢেকে দিতে পারবে না। পর্যবেক্ষকদের উত্তর গোলার্ধের আকাশে লিও (Leo) নক্ষত্রমণ্ডলের দিকে তাকিয়ে থাকলেই মিলবে এই মনোমুগ্ধকর দৃশ্য।
 

জ্যোতির্বিজ্ঞানের তথ্যমতে, এই উল্কাপাতের উৎপত্তি ‘৫৫পি/টেম্পল-টাটল’(55P/Tempel-Tuttle) নামের একটি ধূমকেতুর লেজ থেকে। ১৬৯৯ সালে সূর্যের কাছ দিয়ে অতিক্রম করার সময় ধূমকেতুটি তার কক্ষপথে ধুলা ও বরফের একটি রেখা ফেলে যায়। পৃথিবী প্রতি বছর নভেম্বরের এই সময় ওই ধূলিকণার স্তর অতিক্রম করে, যার ফলে ঘটে উল্কাবৃষ্টি।
 

ধূমকেতু ‘৫৫পি/টেম্পল-টাটল’ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় ৩৩ বছর সময় নেয়। ১৮৬৫ সালে এর প্রথম আবিষ্কার হয়, আর পরবর্তীবার এটি পৃথিবীর কাছাকাছি আসবে ২০৩০ সালে। বিশেষজ্ঞদের মতে, সেই সময়ও উল্কাবৃষ্টির আরও উজ্জ্বল প্রদর্শন দেখা যেতে পারে।
 

এর আগে চলতি বছরের আগস্টে ‘পার্সাইড উল্কাবৃষ্টি’ নামে আরেকটি মহাজাগতিক ঘটনা বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা গিয়েছিল, যেখানে প্রতি ঘণ্টায় প্রায় ১০০টি উল্কা ঝরে পড়েছিল। তবে নভেম্বরে লিওনিড উল্কাবৃষ্টি হবে অপেক্ষাকৃত শান্ত কিন্তু দৃষ্টিনন্দন—অন্ধকার আকাশের নিচে ছাদে শুয়ে উপভোগ করা যাবে এক অনন্য জ্যোতির্বৈজ্ঞানিক অভিজ্ঞতা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।