ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

হিজাজ রেলপথ পুনরুদ্ধারে তুরস্ক-সিরিয়া-জর্ডানের সমঝোতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০১:৪৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০১:৪৭:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
হিজাজ রেলপথ পুনরুদ্ধারে তুরস্ক-সিরিয়া-জর্ডানের সমঝোতা ছবি: সংগৃহীত
তুরস্ক, সিরিয়া ও জর্ডান ঐতিহাসিক হিজাজ রেলপথ পুনরায় চালু করতে এক ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় একশ বছরের বেশি সময় অকার্যকর থাকা সুলতান আব্দুল হামিদ ২য় প্রতিষ্ঠিত রেললাইন নতুনভাবে চালু হবে।
 
চুক্তি অনুযায়ী, সিরিয়ার ভেতরে অনুপস্থিত প্রায় ৩০ কিলোমিটার রেললাইন নির্মাণে সহায়তা করবে তুরস্ক। অন্যদিকে লোকোমোটিভ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে জর্ডান। সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ কেবল পরিবহন ব্যবস্থাকেই নতুন মাত্রা দেবে না, বরং মুসলিম বিশ্বের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবেও কাজ করবে।
 
উল্লেখ্য, হিজাজ রেলপথ ছিল উসমানি সুলতান আব্দুল হামিদ ২য়-এর অন্যতম মহৎ উদ্যোগ, যা মক্কা ও মদিনাগামী হাজিদের যাতায়াত সহজ করতে নির্মিত হয়। সাধারণ মুসলমানদের দানের টাকায় প্রতিষ্ঠিত এই রেলপথকে মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে দেখা হতো। তবে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্ররোচনায় টি.ই. লরেন্সের নেতৃত্বে আরব বিদ্রোহীরা রেলপথ ধ্বংস করে দেয়। সেই থেকে প্রায় এক শতাব্দী ধরে এটি অচল হয়ে পড়ে আছে।
 
বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ আঞ্চলিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি মুসলিম বিশ্বের জন্য একটি ঐতিহাসিক পুনর্জাগরণের ইঙ্গিত বহন করছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।