ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কক্সবাজারে ভয়াবহ মানব পাচার চক্রের সন্ধান: পর্যটক অপহরণের পর পাহাড় থেকে নারী-শিশুসহ ৮৩ জন উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১০:৫৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১০:৫৭:৪০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
কক্সবাজারে ভয়াবহ মানব পাচার চক্রের সন্ধান: পর্যটক অপহরণের পর পাহাড় থেকে নারী-শিশুসহ ৮৩ জন উদ্ধার ছবি: সংগৃহীত
পর্যটন নগরী কক্সবাজারের টেকনাফে বেড়াতে এসে একজন সাধারণ পর্যটক অপহরণের শিকার হওয়ার পর এক ভয়াবহ মানব পাচার চক্রের সন্ধান উন্মোচিত হয়েছে। কুষ্টিয়ার বাসিন্দা রেজাউল করিমকে অপহরণ করে মুক্তিপণের দাবিতে ১৩ দিন ধরে পাহাড়ি আস্তানায় নির্মম নির্যাতন করা হয়। তিনি কোনোমতে জীবন হাতে নিয়ে পালিয়ে বিজিবি ক্যাম্পে আশ্রয় নেওয়ার পর যৌথ বাহিনীর অভিযানে টেকনাফের গহিন পাহাড় থেকে নারী-শিশুসহ মোট ৮৩ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা মূলত মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের উদ্দেশ্যে সেখানে বন্দী ছিলেন। এই ঘটনায় তিনজন মানব পাচারকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
 
৭ সেপ্টেম্বর টেকনাফের হোটেল আল করম থেকে স্থানীয় এক সাবেক হোটেল ম্যানেজার মো. আমিন কর্তৃক অপহৃত হন পর্যটক রেজাউল করিম। তাঁকে ৫০ হাজার টাকার বিনিময়ে পাচারকারীদের কাছে তুলে দেওয়া হয়। চোখ বাঁধা অবস্থায় পাহাড়ি আস্তানায় নিয়ে যাওয়ার পর শুরু হয় মুক্তিপণের দাবিতে টানা ১৩ দিনের নির্মম নির্যাতন। একপর্যায়ে অন্য পাচারকারী চক্রের কাছে তাঁকে বিক্রি করার সময় তিনি পালিয়ে এসে বিজিবি-কে পুরো ঘটনার তথ্য দেন।
 
রেজাউল করিমের দেওয়া তথ্য অনুযায়ী, আস্তানায় দুই শতাধিক মানুষকে আটক রাখা হয়েছিল এবং সেখানে টাকার বিনিময়ে মানুষ কেনা-বেচা চলত। সন্ধ্যা নামলেই শুরু হতো শারীরিক নির্যাতন। তিনি জানান, এখনো শতাধিক মানুষ বন্দি অবস্থায় থাকতে পারে, যাদের দ্রুত উদ্ধার করা প্রয়োজন।
উদ্ধারকৃত ৮৩ জনের মধ্যে ৬৬ জনই রোহিঙ্গা শরণার্থী, যাদেরকে মালয়েশিয়া বা থাইল্যান্ডে উন্নত জীবন ও চাকরির প্রলোভন দেখিয়ে আনা হয়েছিল। স্থানীয় নয়াপাড়ার বাসিন্দা আয়েশা খাতুনসহ মুন্সীগঞ্জের অমিত হাসান ও মানিক মিয়া নামের সাধারণ মানুষও প্রতারণার শিকার হয়ে কয়েক সপ্তাহ ধরে সেখানে বন্দী ছিলেন। তারা সবাই মুক্তিপণ না দিলে মৃত্যুর হাত থেকে বাঁচার সুযোগ ছিল না বলে জানিয়েছেন।
 
রেজাউল করিমের তথ্যের ভিত্তিতে টেকনাফ-২ বিজিবি ও র‍্যাব-১৫ যৌথভাবে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়ার গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করে। প্রায় ১২ ঘণ্টার এই অভিযানে পাচারকারীদের তিন রাউন্ড গুলির মুখেও কৌশল অবলম্বন করে ভুক্তভোগীদের অক্ষতভাবে উদ্ধার করা হয়।
 
সংবাদ সম্মেলনে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এবং র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, গ্রেপ্তার হওয়া পাচারকারীরা হলেন—আবদুল্লাহ (২১), সাইফুল ইসলাম (২০) ও মো. ইব্রাহিম (২০)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি বন্দুক, ধারালো অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আশিকুর রহমান আরও জানান, এই মানব পাচার চক্রের নেতৃত্বে রয়েছেন হোসেন, সাইফুল ও নিজাম নামের তিন মূল হোতা। এদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও রোহিঙ্গা ক্যাম্পের কিছু চক্রও জড়িত। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে নদী ও পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১২ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভয়ানক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।