ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

নিউইয়র্কে তাহেরের বক্তব্য বিকৃতির অভিযোগে ইনকিলাবকে জামায়াতের নিন্দা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ১০:৩৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ১০:৩৯:৩৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
নিউইয়র্কে তাহেরের বক্তব্য বিকৃতির অভিযোগে ইনকিলাবকে জামায়াতের নিন্দা ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের বক্তব্য বিকৃত করে সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক ইনকিলাবের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।
 

বিবৃতিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সংবর্ধনা সভায় ডা. তাহেরের বক্তব্যের অপব্যাখ্যা করে ইনকিলাব ‘বাংলাদেশে ভারতের আক্রমণ চায় জামায়াত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। জামায়াতের দাবি, প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া এবং দল ও ডা. তাহেরের ভাবমর্যাদা ক্ষুণ্নের উদ্দেশ্যে করা হয়েছে।
 

মাহবুব জুবায়ের অভিযোগ করেন, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার বিষয়টি সবাই জানেন, পাশাপাশি ভারতের বিরুদ্ধে জামায়াতের কোনো গোপন উদ্দেশ্য নেই। তিনি বলেন, এ ধরনের বক্তব্য বিকৃত করে ভিন্ন অর্থ আরোপ করার সুযোগ নেই।
 

জামায়াত আরও দাবি করে, ইনকিলাবের প্রতিবেদনে ডা. তাহেরের নামে যে ‘জামায়াত ক্ষমতায় গেলে শরিয়া আইন আনবে না’ মন্তব্যটি প্রকাশ করা হয়েছে তা অসত্য এবং কখনোই তিনি এ ধরনের বক্তব্য দেননি। এছাড়া ভারতীয় গবেষক শ্রীরাধা দত্তের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে দলটিকে ‘প্রো–ভারত’ আখ্যা দেয়ার অভিযোগও মিথ্যা ও মনগড়া বলে উল্লেখ করেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের একটি জাতীয় দৈনিক হিসেবে এ ধরনের কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ দুঃখজনক। তিনি ইনকিলাব কর্তৃপক্ষকে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।