ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জাতীয় নির্বাচন সামনে রেখে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিকল্পনা কমিটি পুনর্গঠন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১১:২৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১১:২৫:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
জাতীয় নির্বাচন সামনে রেখে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিকল্পনা কমিটি পুনর্গঠন ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে কেন্দ্রীয় নির্বাচন পরিকল্পনা কমিটি পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুনভাবে গঠিত ৩১ সদস্যের এই কমিটি নির্বাচনকেন্দ্রিক সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে দলটি।
 

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, পুনর্গঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক মাহমুদ সাঈদ তুষার এবং সেক্রেটারি করা হয়েছে মনির শারমিনকে। কমিটি মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়, আইন ও প্রশাসনিক বিষয় দেখভাল, মিডিয়া ব্যবস্থাপনা ও প্রচারণা কৌশল নির্ধারণের পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত কাজ পরিচালনা করবে।
 

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার ওমর ফারুক, সুনামত তাহাসসুম জ্যোতি, তানজিম মাহমুদ, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হামজা নূর, আকরাম হোসাইন, আলাউদ্দিন মোহাম্মদ, মোহাম্মদ সিরাজ মিয়া, পুষ্পকর রহমান, সাইফুল ইসলাম শিমুল, ফয়সাল মাহমুদ শাহ, তাইফিন কিরণ, ড. কর্নেল (অব.) মো. শফিকুর রহমান, সাদিয়া ফারজানা দিয়া, ফরহাদ সোহেল, আবু সাঈদ নিরব, হামজা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেহরাব উদ্দিন, মো. পুরকুত আলী, মাহফুজুল হকির, আবু বাকের মুন্নাসির, অ্যাডভোকেট সাদিক আহমেদ, সাইফ ইবনে সামাদ, কেশব চন্দ্র বর্ধন, নাজিম নজরুল শাহ, সরদার আরিফুল ইসলাম সাগর, ইমরান আহমেদ ও আয়মান রায়হান।
 

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সংগঠনের প্রস্তুতি সুসংহত করতেই এই পুনর্গঠন করা হয়েছে, যাতে কেন্দ্র থেকে মাঠপর্যায়ে কার্যকর ও সমন্বিত ভূমিকা রাখা সম্ভব হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।