ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশে বড় সংস্কারের অঙ্গীকার ইশরাক হোসেনের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১২:৩২:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১২:৩২:০১ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশে বড় সংস্কারের অঙ্গীকার ইশরাক হোসেনের ছবি: সংগৃহীত

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, এসব খাতে কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে জনজীবনের মৌলিক সমস্যাগুলোর টেকসই সমাধান নিশ্চিত করা হবে।
 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ায় ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইশরাক হোসেন বলেন, একটি জাতির ভিত্তি গড়ে ওঠে শক্তিশালী শিক্ষা ব্যবস্থার ওপর। পরিকল্পিতভাবে শিক্ষা ও যুবসমাজকে দুর্বল করার চেষ্টা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সেই পরিস্থিতি থেকে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করা হবে।
 

তিনি জানান, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় হাতে-কলমে ও কর্মসংস্থানমুখী পাঠ্যক্রম চালু করা হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, নৈতিক শিক্ষার বিস্তার এবং একাধিক ভাষা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলে কম্পিউটার ও ডিপ্লোমা প্রকৌশলীসহ প্রশিক্ষিত পেশাজীবীদের আন্তর্জাতিক শ্রমবাজারে পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
 

স্বাস্থ্য খাত প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, প্রতিটি মহানগর ও জেলা শহরে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে দরিদ্র ও প্রান্তিক পরিবারের নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে মাসিক খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি, যা নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

ঢাকা শহরের দীর্ঘদিনের গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, পুরোনো ও জরাজীর্ণ পাইপলাইন আধুনিকায়ন না করায় সমস্যা তীব্র হয়েছে। ভবিষ্যতে এই সংকটের স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
 

বিএনপির ৩১ দফা কর্মসূচির আলোকে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য খেলার মাঠ তৈরি এবং শিক্ষাক্রমে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি যানজট নিরসনে এলাকাভিত্তিক সমন্বিত পরিকল্পনা গ্রহণ, বায়ুদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, বুড়িগঙ্গা নদী ও ঢাকার খালগুলো পুনরুদ্ধার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। স্যুয়ারেজ ব্যবস্থার আধুনিকায়ন, পৃথক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় জোর দেওয়া হবে।
 

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের সরকারিভাবে সম্মানী প্রদান এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের নেতাদের জন্য সমান সুবিধা নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।
 

নারীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি কেন্দ্র পরিচালনা কমিটিতে ন্যূনতম ২৫ থেকে ৩০ শতাংশ নারী অন্তর্ভুক্ত করা হবে। দেশের ভোটারের বড় অংশ নারী হলেও নেতৃত্বে তাদের অংশগ্রহণ কম—এই বাস্তবতা পরিবর্তনের অঙ্গীকার করেন তিনি।
 

অনুষ্ঠানে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং একটি দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানান। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।