ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের শান্তি রোডম্যাপ প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০১:২০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০১:২০:৫২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের শান্তি রোডম্যাপ প্রকাশ ছবি: সংগৃহীত
গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রাথমিক শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন। প্রস্তাবে সব জিম্মির মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর, ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধ-পরবর্তী হামাসবিহীন প্রশাসন গঠনের কথা বলা হয়েছে। এ ছাড়া নিরাপত্তা দেখভালে আরব বাহিনীর অংশগ্রহণ এবং পুনর্গঠনে আরব দেশগুলোর অর্থায়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
 
আরব নেতারা এ প্রস্তাবের প্রতি নীতিগত সমর্থন জানালেও কয়েকটি শর্ত সামনে এনেছেন। তাদের দাবি—গাজায় কোনো অবৈধ দখল বা সংযুক্তি করা যাবে না, নতুন কোনো বসতি স্থাপন করা যাবে না, আল-আকসা মসজিদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে এবং আরও বেশি মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।
 
পরিকল্পনাটির বিস্তারিত রূপরেখা নিয়ে আলোচনা করতে আগামী সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরই পরবর্তী ধাপের দিকনির্দেশনা পাওয়া যাবে। এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনের একটি নতুন কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: ইসরায়েলি চ্যানেল 12
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।