ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

কর্ণফুলী টানেলে উল্টে গেল বরযাত্রীবাহী বাস, আহত ১২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১২:৫৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১২:৫৭:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
কর্ণফুলী টানেলে উল্টে গেল বরযাত্রীবাহী বাস, আহত ১২ উলটে যাওয়া বাস
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কর্ণফুলী টানেলের ভেতর একটি বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার জন্য চালকের অসাবধানতা ও অতিরিক্ত গতিকে দায়ী করছেন গাড়ির ভেতরে থাকা যাত্রীরা। আহতরা হলেন মো. আরিয়ান (৩), সুশিলা (১৩), সালাহউদ্দিন (৩৫), মনি আকতার (২২), মুনতাসীর উমর (১২), মো. ফয়সাল (৪৫), মো. ফারুক (৫৩), শাহজাদী (২১), রাণী আকতার (৩১)। বাকিদের নাম পাওয়া যায়নি। আহতরা নগরীর পতেঙ্গার নিজাম মার্কেট এলাকার আলী মিয়ার বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
 
জানা যায়, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পতেঙ্গা থেকে আনোয়ারায় দিকে যাচ্ছিল বাসটি। টানেলের ভেতর পৌঁছালে অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা শিশুসহ ১২ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেঙে ও নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
মোহাম্মদ আরমার নামে এক বরযাত্রী বলেন, আমরা বাসে করে ৩০ জনের মতো বরযাত্রী টানেল দিয়ে বড় ভাইয়ের শালার বিয়েতে যাচ্ছিলাম আনোয়ারায়। দুপুর ১টার দিকে আমাদের গাড়ি দ্রুত বেগে গিয়ে টানেলের মাঝ পথে উল্টে যায়। এতে আমাদের ১২ জন আহত হয়।
 
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেঙের কর্তব্যরত চিকিৎসক রিদুওয়ানুল হক জানান, টানেলে বাস দুর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
কর্ণফুলী টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক, লে. কমান্ডার ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় দুর্ঘটনা কবলিত বাসের আগে এবং পেছনে কোনো গাড়ি ছিল না। তারপরও চালক নিয়ম না মেনে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। ঘটনার পরপর আমাদের নিরাপত্তা কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।