ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

শীতের তীব্রতায় নগরীর কিছু কিছু এলাকায় গ্যাস সংকট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০৩:১৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০৪:০৯:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
শীতের তীব্রতায় নগরীর কিছু কিছু এলাকায় গ্যাস সংকট শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে নগরীর বেশ কিছু এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ একেবারেই থাকছে না।
গত কয়েক বছর ধরে শীত মৌসুমে চট্টগ্রামের বাসাবাড়িতে গ্যাস সংকট দেখা দিচ্ছে। এবারও শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে নগরীর বেশ কিছু এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ একেবারেই থাকছে না। এই দুর্ভোগ থেকে বাঁচতে বিভিন্ন এলাকার বাসিন্দাদের গ্যাস সংকটের কারণে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। বাসাবাড়িতে গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।
 
বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক দশকের বেশি সময় ধরে তারা গ্যাস সংকটের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি– এই চার মাস গ্যাসের চাপ কমে যায়। স্থানীয়রা জানান, গত প্রায় এক মাস ধরে নগরের লাভ লেইন, মোমিন রোড, ঝাউতলা, বাকলিয়া ডিসি রোড, মিয়াখান নগর, ইসহাকের পোল, চকবাজার, আসকার দীঘির পাড়, জামাল খান, দেওয়ানজি পুকুর পাড়, দেওয়ান বাজার, হেমসেন লেনসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ একেবারেই কমে যাচ্ছে।
 
বাকলিয়া ডিসি রোড এলাকার বাসিন্দা মো. সোহেল জানান, আমাদের এলাকায় ডিসি রোড, বাকলিয়া, মিয়াখান নগর ও ইসহাকের পোলসহ আশপাশের এলাকায় প্রায় ১ মাস ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায়ই গ্যাস থাকে না। লাভ লেইন এলাকার বাসিন্দা নোবেল সিকদার তাপস জানান, এই এলাকায় প্রায় ১ মাস ধরে সকাল থেকে দুপুর দেড়টা–দুইটা পর্যন্ত গ্যাসের চাপ একেবারেই থাকে না। দুইটার পর গ্যাস স্বাভাবিক থাকে। গ্যাস সংকটের কারণে রান্না করতে সমস্যা হচ্ছে।
 
কেজিডিসিএল সূত্র জানায়, বন্দর নগরীর দৈনিক চাহিদার বিপরীতে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ মিলিয়ন মেট্রিক স্ট্যান্ডার্ড ঘনফুট (এমএমসিএফ) গ্যাস কম পাওয়া যাচ্ছে। এ কারণে এই সংকট। এছাড়াও তীব্র শীতে গ্যাসের চাপ এমনিতেই একটু কমে যায়।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।