ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

বাংলাদেশি ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৩:৪৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৩:৪৪:৪১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
বাংলাদেশি ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ১৩ জেলে আটক
বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে মাছ শিকারের সময় দুটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। গতকাল মঙ্গলবার সকালে ও দুপুরের দিকে পৃথকভাবে মিয়ানমারের মংডু সংলগ্ন সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে পৃথকভাবে তাদের আটক করা হয়। স্থানীয় জেলেদের বরাত দিয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
আটক জেলেরা হলেন, সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ (৬০), হামিদ হোসেন (৪৫), মো. হামপুরো (১৫), জসিম উদ্দিন (১৮), হারুন মিয়া (৪০) ও শামলাপুরের বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৬০)। বাকি সাতজনের পরিচয় জানা যায়নি। সেন্টমার্টিনের বাসিন্দা জেলে কলিম উদ্দিন জানান, সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ–পশ্চিমে মিয়ানমারের মংডু সংলগ্ন বঙ্গোপসাগরে কয়েকজন জেলে মাছ শিকার করছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ছয় জেলেকে আটক করে নিয়ে যান। নৌকায় থাকা মাছ ও জালও জব্দ করেন তারা। পরে দুপুর ১২টার দিকে মাছ ধরে ফেরার পথে আরও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ সাত জেলেকে আরাকান আর্মির সদস্যরা আটক করে নিয়ে যান।
 
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, জেলে আটক হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ জানাননি। তবে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।