ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রাজশাহীতে তাপমাত্রা নামল ৮.৪ ডিগ্রিতে, হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১০:২১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১০:২১:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
রাজশাহীতে তাপমাত্রা নামল ৮.৪ ডিগ্রিতে, হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন ছবি সংগৃহীত

হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া পর্যবেক্ষক রাজিব খান বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকেই উত্তর দিক থেকে বয়ে আসা ঠাণ্ডা বাতাসের প্রভাব বেড়েছে। এর ফলে রাত ও ভোরের দিকে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও তিনি জানান।

গত তিন দিন ধরে রাজশাহীতে সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। কুয়াশা ও কনকনে ঠাণ্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচলেও বিঘ্ন ঘটছে।

তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। অনেককে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে থাকা মানুষদের দুর্ভোগ বেড়েছে।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। শিশু ও বয়স্কদের মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এসব রোগে আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।