ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

এআই মডেল প্রভাবিত করতে ৬ মিলিয়ন ডলারের চুক্তি ইসরায়েলের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:০৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:০৫:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
এআই মডেল প্রভাবিত করতে ৬ মিলিয়ন ডলারের চুক্তি ইসরায়েলের ছবি: সংগৃহীত
আমেরিকান ওয়েবসাইট রেসপনসিবল স্টেটক্রাফট জানিয়েছে, এআই মডেল ও ডিজিটাল প্ল্যাটফর্মকে প্রভাবিত করার লক্ষ্যে ইসরায়েল সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ক্লক টাওয়ার–এর সঙ্গে ৬ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে। চুক্তির মূল উদ্দেশ্য হলো প্রোপাগান্ডাভিত্তিক মিডিয়া কনটেন্ট তৈরি ও তা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর মডেলগুলো—যেমন চ্যাটজিপিটি—ইসরায়েলের বয়ানকে গ্রহণ ও প্রতিফলিত করে।
 
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই কনটেন্টের প্রায় ৮০ শতাংশ লক্ষ্য থাকবে Gen-Z প্রজন্ম। টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে মাসে অন্তত ৫ কোটিরও বেশি ভিউ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কোম্পানিটি তাদের Market Pro AI প্ল্যাটফর্ম ব্যবহার করে গুগল ও বিং–এ ইসরায়েলপন্থী বয়ানকে সার্চ র‍্যাঙ্কিং–এ উপরে তোলার পরিকল্পনাও নিয়েছে।
 
গাজার চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাওয়ায় এই তথ্যযুদ্ধ চালানো হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।