ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

“যুদ্ধ চাপালে বিমান ধ্বংসস্তূপেই কবর হবে”: ভারতের হুমকির জবাবে খাজা আসিফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১১:০৬:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১১:০৭:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
“যুদ্ধ চাপালে বিমান ধ্বংসস্তূপেই কবর হবে”: ভারতের হুমকির জবাবে খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষমন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের নিরাপত্তা মহলের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, “ভারত যদি যুদ্ধ চাপিয়ে দেয়, তবে তাদের যুদ্ধবিমানগুলোর ধ্বংসস্তূপের নিচেই কবর হবে, ইনশাআল্লাহ।”

রোববার (৫ অক্টোবর) ভোরে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে আসিফ বলেন, ভারতের রাজনৈতিক ও সামরিক নেতাদের সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্য আসলে “হারানো বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের ব্যর্থ চেষ্টা।” তার ভাষায়, এসব মন্তব্য শীর্ষ মহলের চাপেই দেয়া হচ্ছে।

আসিফ আরও বলেন, “৬-০ ব্যবধানে পরাজয়ের পরও তারা যদি আবার চেষ্টা করে, তাহলে এবার পাকিস্তানের স্কোর আরও ভালো হবে।” তিনি দাবি করেন, ভারতের জনগণ এখন নিজেদের সরকারের বিরুদ্ধে চলে গেছে, এবং সামরিক নেতাদের মন্তব্যে সেটিই প্রতিফলিত হচ্ছে।

এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর ভারতের নেতাদের বক্তব্যকে ‘উসকানিমূলক ও বিপজ্জনক’ বলে উল্লেখ করে সতর্ক করেছিল যে, এমন মন্তব্য আগ্রাসনের অজুহাত তৈরি করে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

ভারতের পক্ষ থেকে সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দেন। উপেন্দ্র দ্বিবেদী বলেন, “পাকিস্তান যদি মানচিত্রে থাকতে চায়, তবে সন্ত্রাসবাদে সহায়তা বন্ধ করতে হবে।”

সাম্প্রতিক এই পারস্পরিক হুমকি ও প্রতিক্রিয়ার ফলে দক্ষিণ এশিয়ায় দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আবারও চরমে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।