ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

খাগড়াছড়ির গুইমারায় ভয়াবহ আগুনে পুড়ল ১৫টিরও বেশি দোকান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১১:০১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১১:০১:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
খাগড়াছড়ির গুইমারায় ভয়াবহ আগুনে পুড়ল ১৫টিরও বেশি দোকান ছবি সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৪ অক্টোবর) রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা দিলে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবি ও সেনাবাহিনীর সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয় বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ থেকে। তবে ইলেকট্রিক শর্ট সার্কিট, কয়েল বা সিগারেটের আগুন থেকেও অগ্নিকাণ্ডের উৎপত্তি হতে পারে বলে জানায় স্থানীয় সূত্র।

এ ঘটনায় বাজারের অন্তত ১৫টি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।